কলকাতা : এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
নিশশিনে একটানা বৃষ্টি হওয়ায় মাঠের আউটফিল্ড ভিজে ছিল। তাই টসের নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই ম্যাচ বাতিল করা হয়। ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত ছিল ওপরের বাছাই দল। তাই তারা পরের ধাপে গেছে। আফগানিস্তান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।
বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে নেপাল ও শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিপক্ষে। ওই ম্যাচ হবে মঙ্গলবার।
ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা চার বাছাই দল হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। তাই নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেলে শ্রীলঙ্কাই সেমিফাইনালে যাবে।

