Category Archives: কলকাতা

গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি : ইডি-র কাজে বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, “গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গে যা ঘটেছে, তা স্বাধীন ভারতে আগে কখনও ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের […]

ফের হাইকোর্টে ইডি, মামলায় যুক্ত করা হল মুখ্যমন্ত্রীকেও

কলকাতা : আইপ্যাকের দফতরে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালত মামলার অনুমতি দিয়েছে এবং শুক্রবারই দুপুর আড়াইটেয় শুনানি হওয়ার কথা। একই বেঞ্চে এদিন তৃণমূল কংগ্রেসের দায়ের করা পাল্টা মামলাটিও উঠছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, ইডি ও তৃণমূলের জোড়া মামলার […]

কমছে কনকনে শীতের আমেজ, মহানগরীতে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা

কলকাতা : মাঝে কয়েকদিন জমজমাট শীতের আমেজ অনুভূত হলেও, এবার কমছে জাঁকিয়ে ঠান্ডা। শুক্রবারও কলকাতায় সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। তবে, তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা থাকবে আরও একদিন। তার পর তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরে সেই […]

‘ফাইল ছিনিয়ে নিয়েছে’, মমতার নাম না করে প্রকাশ্য অভিযোগ ইডি-র

কলকাতা : “তল্লাশী চলাকালীন কলকাতার দুই জায়গায় সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফাইল ছিনিয়ে নিয়ে গিয়েছেন।” এই দাবি করে বৃহস্পতিবার ইডি জানাল, এদিনের তল্লাশির নেপথ্যে কোনও রাজনীতি নেই। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন। তৃণমূল নেত্রীর সাফ কথা, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।” মমতার তোপ, “রাজ্যের কোটি কোটি মানুষের […]

মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী : তাপস রায়

কলকাতা : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনিযুক্ত রাজ্য সহ-সভাপতি তাপস রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি| তাপস বাবু বলেন, চলতি বছরের আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত। হিন্দুস্থান সমাচারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে “দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী” বলে অভিহিত করেন| তিনি […]

আইপ্যাক-কাণ্ডে হাইকোর্টে মামলার অনুমতি মিলল ইডি-র

কলকাতা : আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ও সংস্থার দফতরে তল্লাশিতে বাধাদানের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের যে অনুমতি চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাতে অনুমতি মিলেছে। ইডি-র অভিযোগ, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু বেআইনি ভাবে ফাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি জানানো হয়, যাতে […]

বাড়ছে সংঘাত, কলকাতার উপদূতাবাসের পরিষেবাও বন্ধ করল ঢাকা

কলকাতা : দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস আগেই ভারতের পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছিল। একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। কিন্তু এবার সেটাও বন্ধ করে দেওয়া হল। উত্তপ্ত বাংলাদেশ। দেশজুড়ে বইছে ভারত-বিরোধিতার হাওয়া। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়াল ঢাকা। এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করল […]

‘ফরেনসিক এনে দলের নথি চুরি, এফআইআর হবে,’ হুঁশিয়ারি মমতার

কলকাতা : ”ফাঁকা অফিসে ফরেনসিক নিয়ে এসে ল্যাপটপ থেকে নথি চুরি করা হয়েছে। এটা ক্রাইম।” সল্টলেক আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী নথি চুরি’র অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি তাঁর। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা বলে চিহ্ণিত ‘আই প্যাক’-এর কর্ণধার প্রতীক জৈন, এবং আই প্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন […]

এসআইআর আবেদনপত্র খতিয়ে দেখতে বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন

কলকাতা : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পরবর্তী ধাপে তৎপর নির্বাচন কমিশন। অমর্ত্য সেন-কাণ্ডের পর এসআইআর আবেদনপত্র খতিয়ে দেখতে বাড়তি সতর্কতা নিতে চায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন সূত্রে জানা যায়, তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ধরা পড়ায় প্রায় ৯৫ লক্ষ ভোটদাতাকে শুনানির জন্য চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে […]

আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির হানার জেরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, সিপি

কলকাতা : তৃণমূলের পরামর্শদাতা ‘আইপ্যাক’-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার ইডি-র হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডি-র। এদিন সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা ইডির। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি […]