Category Archives: কলকাতা

বুলডোজার পদক্ষেপকে স্বাগত জানালেন হুমায়ুন কবির

মুর্শিদাবাদ : রাজ্য সরকারের বুলডোজার পদক্ষেপকে স্বাগত জানালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তিনি বলেন, “যদি কোনও অবৈধ দখল থাকে, তবে বুলডোজার দিয়ে অবশ্যই সেগুলো ভেঙে ফেলতে হবে।” অর্থাৎ এই মন্তব্য করে রাজ্য সরকারের বুলডোজার পদক্ষেপকে স্বাগত জানালেন হুমায়ুন। উস্কানিমূলক মন্তব্যর জন্য তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে আম […]

উলুবেড়িয়ায় ব্যাগের ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

হাওড়া : হাওড়ার উলুবেড়িয়ায় ব্যাগের ভিতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। ঝোঁপের মধ্যে পড়ে থাকা ব্যাগের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। রবিবার সকালের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের নোনা এলাকায়। উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের গরুহাটা মোড়ের কাছে ঝোপে পরিত্যক্ত ব্যাগের ভিতর থেকে এক […]

নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নিজের প্রথম হাইপ্রোফাইল প্রশাসনিক সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তবে এই ব্যস্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর শুরু করার ঠিক আগেই একবারে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত কাজ শুরুর আগে তিনি সোজা পৌঁছে গেলেন টলিউডের মেগাস্টার তথা বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাসভবনে। শনিবার সকালে […]

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক হেমন্ত বাগ

আরামবাগ : শুক্রবারের প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন হেমন্ত বাগ। আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অনিমা দাস ও সুনীল দাসের মাটির বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়ের সময় একটি বিশাল গাছ ভেঙে পড়ে বাড়ির উপর। এতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও অল্পের জন্য […]

অভিষেকের নামে এফআইআর; বিজেপির প্রতিক্রিয়া, পাল্টা তৃণমূলের

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রচারে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় গত ১৫ মে দুপুরে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “নির্বাচনের আগে ও পরে অভিষেক […]

আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর কোপে সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়-সহ ৩

কলকাতা : অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর জি কর-এর ঘটনায় সাসপেন্ড হলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, সেই সময় ডিসির দায়িত্বে থাকা ইন্দিরা মুখোপাধ্যায় ও আইপিএস অভিষেক গুপ্তকে। শুক্রবার শুভেন্দুবাবু এ কথা জানিয়ে বলেন, আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল ফের খোলা হবে। ওই সময়ে বিভিন্ন পদে কর্মরত তিন আইপিএস […]

আগামী ১৮ জুন থেকে শুরু বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন

কলকাতা : আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে ১৮-তম বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন৷ সংসদীয় রীতি মেনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। এর আগে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস ৷ উত্তরবঙ্গ থেকে এই পদে আসীন হওয়া প্রথম বিধায়ক হিসেবে নজির গড়লেন তিনি। বিধানসভায় তাঁর নাম প্রস্তাব করেন […]

বিধানসভায় স্পিকার নির্বাচনে বিরোধীদের সমান গুরুত্ব দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা : শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী দলের প্রতি কোনও বৈষম্যমূলক আচরণ করা হবে না। রাজ্যের সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বিধানসভায় এই ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ হিসেবে রথীন্দ্র বোস বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান। একই সঙ্গে, বিধানসভার সমস্ত কাজকর্মে লাইভ সম্প্রচার, […]

তিলজলায় ‘বুলডোজার অ্যাকশন’-এ সাময়িক স্থিতাবস্থার নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা : তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ক্ষেত্রে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে অংশ ভাঙা হয়েছে সেটির অবস্থা যদি বিপজ্জনক হয়, সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে পুরসভা। তবে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে পুলিশ ও পুরসভাকে। বিচারপতির পর্যবেক্ষণ, […]

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষার ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ও দক্ষিণবঙ্গে বাড়বে গরম

কলকাতা : রাজ্যে নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহ বিদের মতে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে ওই দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে পর্যটকদের জন্য আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে। […]