মুর্শিদাবাদ : রাজ্য সরকারের বুলডোজার পদক্ষেপকে স্বাগত জানালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির।
তিনি বলেন, “যদি কোনও অবৈধ দখল থাকে, তবে বুলডোজার দিয়ে অবশ্যই সেগুলো ভেঙে ফেলতে হবে।” অর্থাৎ এই মন্তব্য করে রাজ্য সরকারের বুলডোজার পদক্ষেপকে স্বাগত জানালেন হুমায়ুন।
উস্কানিমূলক মন্তব্যর জন্য তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবির বলেন, “তিনি নিশ্চয়ই কোনও অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, অথবা কাউকে হুমকি দিয়েছেন। তদন্তকারী কর্তা বিষয়টি খতিয়ে দেখবেন।”

