কলকাতা : বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডে বাসন্তী দেবী কলোনি এলাকায় রবিবার তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হলো বহু আধার কার্ড ও অন্যান্য একাধিক নথি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, নির্বাচনে ভোট লুট করার ছক ছিল। এর আগেও বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে বলার উপায় ছিল না। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর ওই কার্যালয় বন্ধ ছিল। রবিবার তা খোলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। আধার কার্ড ও নথিগুলি যাচাই করে দেখা হচ্ছে।

