হাওড়া : হাওড়ার উলুবেড়িয়ায় ব্যাগের ভিতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। ঝোঁপের মধ্যে পড়ে থাকা ব্যাগের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। রবিবার সকালের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের নোনা এলাকায়।
উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের গরুহাটা মোড়ের কাছে ঝোপে পরিত্যক্ত ব্যাগের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।
উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

