হুগলি : বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল হুগলির গোঘাটের তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। শনিবার রাতে তারকেশ্বরে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফল ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রবিবার তাঁকে আরামবাগ আদালতে তোলা হবে।
এদিকে, সরকারি প্রকল্পের কাজে প্রতারণার অভিযোগে ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিকচন্দ্র দাসকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে ইটাহার থানার চূড়ামণ এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষের দায়িত্বেও আছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্তিকবাবুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে। বিজেপির পাল্টা দাবি, পুলিশ আইন মেনে কাজ করেছে।

