কলকাতা : তীব্র দাবদাহের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই সময়ে ৫০-৬০ কিমোলিটার বেগে বইবে দমকা হাওয়াও। বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তীব্র ঝড় বইতে পারে। বাকি জেলাগুলিতে […]
Category Archives: কলকাতা
কলকাতা : ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের রক্ষাকবচ তুলে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাই কোর্টের পর্যবেক্ষণ, যে পুনর্নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তা সমাপ্ত হয়েছে। জাহাঙ্গিরের বিরুদ্ধে যে এফআইআর আছে, তা গুরুতর। এই পরিস্থিতিতে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। […]
কলকাতা : কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে লিফট রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়ে আচমকা লিফট ছিঁড়ে পড়ে। তার নীচে চাপা পড়েন রক্ষণাবেক্ষণের কর্মীরা। ৩ জন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বিমানবন্দর […]
কলকাতা : বাঁশদ্রোণী এলাকায় সিআইএসসিই বোর্ড অনুমোদিত একটি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া আয়ুষ নাথের স্কুলে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকেরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এনএসসি বসু রোড। পুলিশ এসে অভিভাবকদের অনুরোধ করা সত্ত্বেও তাঁরা অবরোধ তোলেননি। অভিভাবকদের দাবি, স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করতে হবে। পুলিশ আশ্বাস দেয়, তারা […]
কল্যাণী : নদিয়ার কল্যাণীতে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেলা ১১.১৫ মিনিট নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়াম সংলগ্ন স্থানে এসে পৌঁছন। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ আনার দেওয়া হয়। সেখানে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার স্বাগত জানান। পরে ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন। […]
শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃণমূল নেতার ছেলের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতা নেতার হোটেল ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার স্থানীয় […]
কলকাতা : তীব্র গরমের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ। ঘর্মাক্ত গরম কমে হ্রাস পেতে পারে তাপমাত্রা। তবে, আগামী ২৪ ঘণ্টাও গরমের দাপট থেকে স্বস্তি মিলবে না। আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে। আর্দ্রতার জন্যই এই অস্বস্তি বলে […]
কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর ১৭টি সম্পত্তি সংক্রান্ত নোটিশের জবাব দেওয়ার জন্য ১০ দিনের অতিরিক্ত সময় দিল কলকাতা পুরসভা (কেএমসি)। সম্প্রতি কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করে তাঁর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্পষ্টীকরণ চাওয়া হয়েছিল। পুর আধিকারিকরা দক্ষিণ কলকাতার ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে তাঁর বাসভবনের […]
কলকাতা : ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ (SAI)-এর আঞ্চলিক কার্যালয়, নেতাজি সুভাষ পূর্বী কেন্দ্র, কলকাতায় কমনওয়েলথ ডে উপলক্ষে ‘Fit India – Sundays on Cycle’ কর্মসূচির সফল আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ফিটনেস বাড়ানো, সামাজিক অংশীদারিত্বকে মজবুত করা এবং ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করা। এই অনুষ্ঠানটি কলকাতার আঞ্চলিক নির্দেশক শ্রী শিবানন্দ মিশ্রের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে […]
মালদা : অনুপ্রবেশ নিয়ে ‘শূন্য সহনশীলতা’ রাজ্যের বিজেপি সরকারের। রাজ্য সরকারের নির্দেশের পরেই সোমবার থেকে মালদায় চালু হলো হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই নয় বাংলাদেশিকে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩ মহিলা-সহ ৬ জন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বরাষ্ট্র দফতরের তরফে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে […]








