কলকাতা : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকালে কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনার ছবি ধরা পড়ে এ দিন। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বিভিন্ন ধর্ম ও ভাষার মানুষেরা এদিন উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দিয়ে বাইরে এসে, সকলকে ধন্যবাদ জানান মমতা। সরকার […]
Category Archives: কলকাতা
কলকাতা : সোমবার কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ সিং। বিচারপতি কৌশিক চন্দ বিজেপির এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জল্পনা ছিল, রাকেশকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুধবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। মঙ্গলবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়েছিলেন রাকেশ। বিধানসভা […]
#eci #poll #result #election #ceo কলকাতা: গঙ্গার পাড়ে কি এবার ডাল লেকের সেই চেনা মেজাজ? গত কয়েকদিন ধরে তিলোত্তমার রাস্তায় নীল-সাদা পুলিশের গাড়ির ভিড়ে নজর কাড়ছে ঘিয়ে রঙের এক ইস্পাত-কঠিন অবয়ব। অযোধ্যার রামমন্দিরে নিরাপত্তার ‘কবচ’ হয়ে থাকার পর, জম্মু-কাশ্মীরের চড়াই-উতরাই পেরিয়ে সেই বিশেষ সাঁজোয়া বাহিনী এবার পা রেখেছে খাস কলকাতায়। লক্ষ্য— মহানগরীর নিরাপত্তা বলয়কে নিশ্ছিদ্র করা। […]
#bjp #election #poll #sir কলকাতা : ভোটের আগমুহূর্তে উত্তরবঙ্গকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও তীব্র করছে বিজেপি। আজ, ৮ এপ্রিল একদিনে টানা চারটি কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন । আজ সকাল থেকে রাত পর্যন্ত জনসভা, শ্রমিকদের সঙ্গে কথা, রোড শো এবং সাংগঠনিক বৈঠক— সব মিলিয়ে ব্যস্ত সূচি সাজানো হয়েছে তাঁর সফরকে ঘিরে। […]
#eci #poll #election #bjp #tmc কলকাতা: বিধানসভা ভোটের মুখে দক্ষিণবঙ্গের একসময়ের অদম্য সংগঠনিক শক্তির কেন্দ্র সুন্দরবনে শাসক দলের অস্বস্তির হাওয়া। দক্ষিণ ২৪ পরগনার একাধিক পঞ্চায়েত স্তরের নির্বাচিত প্রতিনিধি দলবদল করে বিজেপির শিবিরে নাম লেখানোয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে কলকাতার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী […]
কলকাতা : কয়েকদিন আগেও চৈত্রে ভ্যাপসা গরম বাড়ছিল দক্ষিণবঙ্গে। তবে ফের আবহাওয়া ঝড়-বৃষ্টির অনুকূল হয়েছে। স্বস্তির বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পারদ-পতনও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অন্তত ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় টানা ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি […]
কলকাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া (ডিলিটেড) নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। আর গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় […]
■ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মীরজাফর’ বলে কটাক্ষ কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বেহালা পশ্চিম কেন্দ্রে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ও বিজেপির ডঃ ইন্দ্রনীল খাঁ-র হাই-ভোল্টেজ লড়াইয়ের মাঝেই নজর কাড়ছেন কংগ্রেস প্রার্থী শৈবাল রায়। তাঁর সমর্থনে এলাকায় জোরদার প্রচারে নামলেন পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারি তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর গৌতম […]
◆ নৃত্যের মূর্ছনায় , ওড়িশি ঐতিহ্যে মুগ্ধ দর্শক কলকাতা : ধ্রুপদী নৃত্যের আবহে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল তিলোত্তমা। পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘নটেশ্বর ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল ২০২৬’। আয়োজনে ছিল ‘নৃত্যানুসৃতি’ সংস্থা। বিশিষ্ট নৃত্য পরিচালক তমাল দাসের পরিকল্পনা ও নির্দেশনায় গোটা অনুষ্ঠানটি গড়ে ওঠে এক নিবেদিত […]
কলকাতা : এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা আসনে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বাংলায় এবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দু। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনেও তিনি প্রার্থী। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “সমগ্র রাজ্য এখন গেরুয়াময়। ঠিক যেমনটা আপনারা কোচবিহারে […]










