তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মামলায় ইডির হানা, বিভিন্ন জায়গায় তল্লাশি

কলকাতা : তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এ বার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মধ্য কলকাতায় লালবাজার সংলগ্ন এলাকায় একটি ঠিকানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। অভিযান চলছে সল্টলেকের এক ঠিকানা-সহ মোট পাঁচটি জায়গায়।

সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও সকাল থেকে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। ওই বাড়ির মালিকের একাধিক সংস্থা রয়েছে।

উল্লেখ্য, তৃণমূলের অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে সম্প্রতি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এমতাবস্থায় তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মামলায় ইডির এই হানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =