কলকাতা : কলকাতার স্কুলে সাপের আতঙ্ক! ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগে প্রথম শ্রেণির এক ছাত্রকে সাপে কামড়েছে। দৃপ্ত পাল নামে ওই পড়ুয়ার বাড়ি টালিগঞ্জে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিন বিরতি চলার সময় ওই পড়ুয়াকে সাপে কামড়ায় বলে জানা গিয়েছে। ঘটনার পর স্কুল চত্বরে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ওই ছাত্রকে এসএসকেএম মেডিক্যাল কলেজ ও […]
Category Archives: কলকাতা
কলকাতা : সোমবার সকাল ৮টা নাগাদ এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের সামনে আচমকাই একটি শুকনো গাছ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, গাছটি ভেঙে পড়ার সময় তার নীচে বেশ কয়েকজন রোগী ও তাঁদের আত্মীয় দাঁড়িয়ে ছিলেন। আচমকা গাছটি তাঁদের উপর পড়ে গেলে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর হাসপাতাল চত্বরে হইচই পড়ে যায়। আহতদের দ্রুত […]
কলকাতা : কলকাতা বিমানবন্দরের কাছে যশোড় রোডের উপর একটি গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৩০টি গাড়ি। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সোমবার ভোররাতে যশোর রোডের বাঁকড়া এলাকায় আগুন লাগে। […]
কলকাতা : বিকশিত হওয়ার দিকে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতায় ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এবং ‘যন্ত্র ইন্ডিয়া লিমিটেড’-এর বিভিন্ন প্রকল্পের ভূমিপুজো করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গের আগের সরকারের কেন্দ্রীয় সরকার অথবা বিভিন্ন দফতরের সঙ্গে সহযোগিতা করার কোনও […]
কলকাতা : রবিবাসরীয় সকাল থেকে ভ্যাপসা গরম উধাও হয়ে গিয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিও তেমন নেই। উপকূল সংলগ্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার পশ্চিমের […]
খড়গপুর : যোগ্যরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আশ্বস্ত করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “যারা নির্ধারিত শর্তাবলী পূরণ করবেন, তারাই এই সুবিধাগুলো পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হোক বা আবাস যোজনা—সবকিছুর জন্যই সমীক্ষা চালানো হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য নথিপত্র যাচাই করে […]
কলকাতা : অন্নপূর্ণা যোজনায় অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। একাধিক জেলা থেকে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দাবি, ১.৪ কোটি মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য, যাঁরা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে, ‘আমরা আমাদের মহিলাদের টাকা […]
শিলিগুড়ি : শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক-এর সুরক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত রক্ষী বাহিনী, এসএসবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য সরকারের আধিকারিকদের মধ্যে সমন্বয় ও […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলাজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারে বড়সড় সাফল্য পেল পুলিশ। বহরমপুরের কুঞ্জঘাটায় ধৃত তৃণমূল নেতা পাপাই ঘোষের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পাশাপাশি, পৃথক অভিযানে মুর্শিদাবাদের শক্তিপুর থেকেও উদ্ধার হয়েছে প্রচুর তাজা কার্তুজ ও বন্দুক| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট […]
কলকাতা : শনিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই দিনাজপুরে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার […]










