Category Archives: কলকাতা

কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ঘিরে বিতর্ক, শেষমেশ কাউন্সিলর্স ক্লাব রুমে বৈঠক

কলকাতা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বিতর্ক তৈরি হলো কলকাতা পুরসভায়। পুরসভার মাসিক অধিবেশন আয়োজন নিয়ে শুক্রবার সকাল থেকেই পুরসভায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।অভিযোগ, নির্ধারিত সময়ে মাসিক অধিবেশনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর। পরে তাঁরা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা […]

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা, প্রতিবাদে ধর্নায় তৃণমূল বিধায়করা

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়ার বিতর্ক ক্রমাগত আরও জোরালো হচ্ছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিরোধী দলনেতার ঘরের তালা না খোলায়, শুক্রবার তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভা চত্বরেই ধর্না-প্রদর্শন শুরু করে দিয়েছেন। বিধানসভার ভেতরে বিরোধী দলনেতার বন্ধ ঘরের সামনের লবিতে তৃণমূলের ১৮ জন বিধায়ক অবস্থান বিক্ষোভে বসেছেন। তৃণমূল কংগ্রেসের তরফে আগেই হুঁশিয়ারি দেওয়া […]

পশ্চিমবঙ্গে ১৭ আইএএস আধিকারিক বদল, বিধাননগর পুরনিগমের নতুন কমিশনার রবি আগরওয়াল

কলকাতা : রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একযোগে ১৭ জন ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) আধিকারিককে বদলি করা হয়েছে। শুক্রবার রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন দফতরের সচিব, পুরনিগমের কমিশনার এবং একাধিক জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদমর্যাদার আধিকারিকদের এই স্থানান্তরের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর পুরনিগমের কমিশনার পদ […]

বীরভূমের মল্লারপুরে তাজা বোমা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

বীরভূম : তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলার মল্লারপুরে। শুক্রবার সকালে মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে একটি পুকুরের ধারে বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। প্রায় ৩১টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দিয়েছে। বোমাগুলির উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। স্থানীয় সূত্রের খবর, […]

সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় কলকাতায় অভিযানে ইডি, তল্লাশি কান্দিতেও

কলকাতা : সোনা পাপ্পু সংক্রান্ত মামলার তদন্তে সক্রিয় প্রবর্তন নির্দেশালয় (ইডি)। শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, সকাল থেকে কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটের তিনটি পৃথক ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে, মুর্শিদাবাদের কান্দিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদোপম […]

পশ্চিমের জেলাগুলিতে হাঁসফাঁস গরম, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলছেই

কলকাতা : অসহ্য গরমে কাহিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গ অস্বস্তিতে ভুগলেও, আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক […]

আর জি করের ঘটনায় নতুন বিশেষ তদন্তকারী দল তৈরির নির্দেশ হাই কোর্টের

কলকাতা : আর জি করের ঘটনায় নতুন বিশেষ তদন্তকারী দল তৈরির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এই দল ঘটনার আগের রাতে নির্যাতিতার রাতের খাবার খাওয়ার সময় থেকে পরের দিন দেহ পোড়ানো পর্যন্ত গোটা ঘটনাক্রম এবং প্রমাণ লোপাটের অভিযোগ অনুসন্ধান করবে। সেই সংক্রান্ত রিপোর্ট কোর্টে জমা দেবে তারা। আদালত […]

ভোট পরবর্তী অশান্তি রুখতে বাংলায় ২০ জুন পর্যন্ত থাকছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : ভোট মিটলেও এখনই পশ্চিমবঙ্গ থেকে সরছে না কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন পরবর্তী অশান্তি রুখতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত বাংলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এই সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্য সচিব, […]

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, কলকাতা থেকে জাফর রিয়াজকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা : পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা নিবাসী জাফর রিয়াজ ওরফে রিজভিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার এনআইএ তাকে গ্রেফতার করলেও বৃহস্পতিবার এই বিষয়ে সরকারিভাবে বিবৃতি জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত ব্যক্তি ভারতের নিরাপত্তা সংক্রান্ত একাধিক অত্যন্ত গোপনীয় তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছিল। ভারত-বিরোধী এক জঙ্গি ষড়যন্ত্র […]

হাই কোর্টে আপাতত রক্ষাকবচ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা : হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত অভিষেক বন্দোপাধ্যায়কে রক্ষাকবচ দিলো কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ৩১ জুলাই পর্যন্ত এই রক্ষাকবচ থাকবে। তবে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুলিশ […]