যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’, কড়া পুলিশি ব্যবস্থা

কলকাতা : শুক্রবার বিকেলে রাখিপূর্ণিমা উপলক্ষে যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডের কাছে সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ গাওয়ার কর্মসূচি রয়েছে। এর জন্য কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহের ছাত্র সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাসের পরিবেশ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। সংঘর্ষের পর গভীর রাতে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগও সামনে আসে। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান লেখা রয়েছে বলে তাঁর কাছে অভিযোগ এসেছে।

স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনও একই অভিযোগ করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার টাঙানো ব্যানার থেকে শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয়তাবাদের প্রসঙ্গ যে অব্যাহত, তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =