সংস্কৃত দিবসে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : “সংস্কৃত ভাষা শুধু একটি ভাষা নয়, এটি ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, দর্শন ও জ্ঞানের অক্ষয় ও অমূল্য ভাণ্ডার।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র সবকিছুর মূলে রয়েছে এই সুপ্রাচীন ভাষা।

“যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম্” যেখানে সমগ্র বিশ্ব এক নীড়ে পরিণত হয়, সেই বাণী আজও সংস্কৃতের মধ্য দিয়ে অনুরণিত হয়।

আজকের এই বিশেষ দিনে আসুন আমরা এই প্রাচীন ও সমৃদ্ধ ভাষাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 10 =