কলকাতা : পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল পরিবর্তনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের সহযোগিতায় পড়ুয়াদের শিক্ষাগত পরিচয়কে ডিজিটাল রূপ দেওয়ার দিকে এগোচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থার অধীনে পড়ুয়াদের জন্য ‘অপার আইডি’ (অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি) তৈরি করা হবে, যার মাধ্যমে তাদের পুরো শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড একটিমাত্র ডিজিটাল […]
Category Archives: কলকাতা
কলকাতা : “দেখবো নতুন রূপে, দেখবো নতুন চোখে”—পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন পরিচয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য প্রেক্ষাগৃহে শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়।অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উত্তরীয় দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিল্প ও […]
বীরভূম : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় জড়িত থাকার অভিযোগে বীরভূমের একটি পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। বৃহস্পতিবার গভীর রাতে নানুর থানার সাকুলিপুর গ্রামে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত উপপ্রধানকে শুক্রবার আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সূত্রে […]
কলকাতা : শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার তিনি সমাজ মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি তাঁর ভক্তি প্রকাশ করেছেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অধর্মের বিনাশে, ধর্মের প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই বসুন্ধরায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও […]
কলকাতা : রাজ্যে সরকারি বাস পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর মধ্যেই রাজ্যের রাস্তায় নতুন ও এসি বাস নামানো হবে। আগামী মার্চের মধ্যে প্রায় এক হাজার নতুন বাস চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারি বাস পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে, বাসস্ট্যান্ডে অপেক্ষা […]
কলকাতা : ‘উত্তম মঞ্চ’কে ঢেলে সাজানো থেকে পদযাত্রা, বছরজুড়ে অনুষ্ঠানের অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার টালিগঞ্জে উত্তম-স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যুজুড়ে উত্তমকুমার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা জানান তিনি। কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা যেমন শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীকে গুরুত্ব দিয়েছি, মহানায়কের ক্ষেত্রেও তাই। শুক্রবার উত্তমকুমার নামাঙ্কিত প্রতিষ্ঠান গড়ে উঠবে। তার ভূমি পুজো আছে, আমরা […]
কলকাতা : বৃহস্পতিবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুছে দেওয়া দেওয়ালে ফের ‘বিতর্কিত’ স্লোগান নিয়ে পড়ুয়াদের একাংশে উত্তেজনা দেখা দেয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর গত শনিবার থেকে শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্কিত ও ‘দেশবিরোধী’ স্লোগান মোছার কাজ। প্রথম দফায় দেওয়াল মোছার পর সাদা প্রলেপের উপর ফের কার্ল মার্কসের উক্তি লেখা হয়। মঙ্গলবার সেই উক্তিতেও চুনকাম পড়ে। […]
উত্তর ২৪ পরগনা : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে প্রমাণ লোপাটের অভিযোগে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরু থেকে অভিযান চালিয়ে তাকে জালে তোলা হয়। এর আগে ওড়িশার বিভিন্ন জায়গা, হায়দরাবাদে সোমনাথ দে-র খোঁজে তল্লাশি করেছিল পুলিস। এদিন বেঙ্গালুরুর সিটি সিভিল কোর্টে তোলা হবে সোমনাথ দে-কে। উল্লেখ্য, এর […]
নয়াদিল্লি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড সংক্রান্ত ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতার ১১টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে। তল্লাশি চালানো স্থানগুলির মধ্যে রয়েছে কোম্পানির প্রমোটার প্রশান্ত বোথরা এবং বিজয় বোথরা সহ গোষ্ঠীর অন্যান্য ডিরেক্টর ও অডিটরদের বাড়ি ও অফিস। বৃহস্পতিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার […]
কলকাতা : ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেওয়া হয়েছিল রাজ্যসভার সাংসদকে। প্রথম বারের নোটিসে সাড়া দেননি তিনি। তবে দ্বিতীয় নোটিসের পর বুধবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন ডেরেক। সকাল ১০টায় তিনি পৌঁছে যান থানায়। এই একই মামলায় বুধবার হাজিরা […]








