পশ্চিমবঙ্গে বাড়ছে সরকারি বাস, কন্ডাক্টরদের শরীরে বডি ক্যামেরা

কলকাতা : রাজ্যে সরকারি বাস পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর মধ্যেই রাজ্যের রাস্তায় নতুন ও এসি বাস নামানো হবে। আগামী মার্চের মধ্যে প্রায় এক হাজার নতুন বাস চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সরকারি বাস পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে, বাসস্ট্যান্ডে অপেক্ষা করা মহিলাদের সামনে সরকারি বাস না থামার অভিযোগ খতিয়ে দেখতে কন্ডাক্টরদের শরীরে বডি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জন্য ৯০৪৬২২৯০২৫, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জন্য ৭৬৯৯৯৯৩৯৩০ এবং সিটিসি/ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ ও ৮৬৯৭৭৩৩৩৯১ নম্বর দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্টের যোগাযোগ নম্বর ৯৪৩২৫৯৭০৯৮।

দূরপাল্লার ও বেসরকারি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও সিকিমের সঙ্গে বাস চলাচল নিয়ে চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া বেকার যুবকদের কম খরচে বাস পারমিট এবং অটো-টোটো চালুর সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অ্যাপ-ক্যাবগুলিকে এক মাসের মধ্যে কমার্শিয়াল নম্বর প্লেট করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় ট্রাম পরিষেবা পুনরায় চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eleven =