ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে বিলবোর্ড খুলতে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা

কলকাতা : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খুলতে গিয়ে বৃহস্পতিবার প্রবল বাধার মুখে পড়েন কলকাতা পুরসভার আধিকারিকেরা। তা নিয়ে অভিষেকের সঙ্গে তাঁদের বচসা চলে।

অভিযোগ, অবৈধ ভাবে ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে বেশ কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। সেখান থেকেই বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। দফতরের ভিতরে ধস্তাধস্তি চলে। অভিষেক ঘনিষ্ঠেরা স্লোগান দেন পুলিশ ও বিজেপির বিরুদ্ধে।

তৃণমূল সাংসদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভয় পেয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর দফতরের বিলবোর্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে পুরসভা। অভিষেক বলেন, ‘‘জোর করে তৃণমূলকে শেষ করার চেষ্টা চলছে। বিজেপির এত ভয় কেন? তৃণমূলকে মিটিং-মিছিলের অনুমতি দেব না। নেতাদের আক্রমণ করব, পার্টি অফিস ভাঙব, বিলবোর্ড ভাঙব— এত ভয়? শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আমরা ঘাসফুল। ঘাস যত কাটবে, ততই বাড়বে।’’

অবশেষে কেএমসি কর্মীরা হোর্ডিংটি খুলতে সফল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =