Category Archives: কলকাতা

নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নিজের প্রথম হাইপ্রোফাইল প্রশাসনিক সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তবে এই ব্যস্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর শুরু করার ঠিক আগেই একবারে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত কাজ শুরুর আগে তিনি সোজা পৌঁছে গেলেন টলিউডের মেগাস্টার তথা বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাসভবনে। শনিবার সকালে […]

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক হেমন্ত বাগ

আরামবাগ : শুক্রবারের প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন হেমন্ত বাগ। আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অনিমা দাস ও সুনীল দাসের মাটির বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়ের সময় একটি বিশাল গাছ ভেঙে পড়ে বাড়ির উপর। এতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও অল্পের জন্য […]

অভিষেকের নামে এফআইআর; বিজেপির প্রতিক্রিয়া, পাল্টা তৃণমূলের

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রচারে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় গত ১৫ মে দুপুরে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “নির্বাচনের আগে ও পরে অভিষেক […]

আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর কোপে সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়-সহ ৩

কলকাতা : অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর জি কর-এর ঘটনায় সাসপেন্ড হলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, সেই সময় ডিসির দায়িত্বে থাকা ইন্দিরা মুখোপাধ্যায় ও আইপিএস অভিষেক গুপ্তকে। শুক্রবার শুভেন্দুবাবু এ কথা জানিয়ে বলেন, আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল ফের খোলা হবে। ওই সময়ে বিভিন্ন পদে কর্মরত তিন আইপিএস […]

আগামী ১৮ জুন থেকে শুরু বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন

কলকাতা : আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে ১৮-তম বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন৷ সংসদীয় রীতি মেনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। এর আগে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস ৷ উত্তরবঙ্গ থেকে এই পদে আসীন হওয়া প্রথম বিধায়ক হিসেবে নজির গড়লেন তিনি। বিধানসভায় তাঁর নাম প্রস্তাব করেন […]

বিধানসভায় স্পিকার নির্বাচনে বিরোধীদের সমান গুরুত্ব দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা : শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী দলের প্রতি কোনও বৈষম্যমূলক আচরণ করা হবে না। রাজ্যের সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বিধানসভায় এই ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ হিসেবে রথীন্দ্র বোস বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান। একই সঙ্গে, বিধানসভার সমস্ত কাজকর্মে লাইভ সম্প্রচার, […]

তিলজলায় ‘বুলডোজার অ্যাকশন’-এ সাময়িক স্থিতাবস্থার নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা : তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ক্ষেত্রে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে অংশ ভাঙা হয়েছে সেটির অবস্থা যদি বিপজ্জনক হয়, সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে পুরসভা। তবে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে পুলিশ ও পুরসভাকে। বিচারপতির পর্যবেক্ষণ, […]

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষার ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ও দক্ষিণবঙ্গে বাড়বে গরম

কলকাতা : রাজ্যে নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহ বিদের মতে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে ওই দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে পর্যটকদের জন্য আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে। […]

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর ভিডিও পোস্ট, কোচবিহারে গ্রেফতার ২ কন্টেন্ট ক্রিয়েটর

কোচবিহার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কুরুচিকর ও আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে কোচবিহারের দিনহাটা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনহাটা থানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ধৃতরা পেশায় কন্টেন্ট ক্রিয়েটর বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর […]

তৃণমূলের অন্দরের পরিস্থিতিই আদালতের বিশৃঙ্খলার কারণ, মমতাকে ‘চোর চোর’ স্লোগান প্রসঙ্গে সমালোচনা শমীক ভট্টাচার্যের

নয়াদিল্লি : বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়ার দায় তৃণমূলের ওপরেই চাপালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকবাবু জানান, এই সংস্কৃতি বিজেপির নয়। এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেন তিনি বলেন, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়, রাজ্যে এবার থেকে […]