Category Archives: কলকাতা

মমতাকে কটূক্তি, হাইকোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

কলকাতা : এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, এবার আইনজীবীর ভূমিকায় দেখা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে আসেন মমতা। ভোট-পরবর্তী অশান্তির একটি মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতাকে লক্ষ্য করে কটূক্তি করেন আইনজীবীদের একাংশ। বেলা ১১টার কিছু আগে হাইকোর্ট […]

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

কলকাতা : পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। মোট ৬৪ জন প্রথম দশের তালিকায়। মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন ছাত্র-ছাত্রী। পাশের হার ৯১.২৩ শতাংশ। ৪৯৬ পেয়ে প্রথম হয়েছেন […]

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপের, দুধের গুণমান নিয়েও দিলেন বার্তা

কলকাতা : দেশের সীমান্ত সুরক্ষার গুরুত্বের কথা তুলে ধরলেন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বতন সরকারের কাছে বারবার আবেদন করেছেন। রাজনাথ সিং এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৫০০-৬০০ কিলোমিটার […]

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ঝড়-বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে […]

৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা  : “৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে হবে। কোনও ঢিলেঢালা চলবে না।” বুধবার এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪১ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। মোদী সরকারের বিভিন্ন প্রকল্প এত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয় রাজ্যে চালুই করেনি অথবা ঠিক ভাবে রূপায়ণ করেনি বলে কেন্দ্রের অভিযোগ ছিল। প্রকল্প […]

শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পাঠাল ইডি

কলকাতা : কলকাতা পুলিশের আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসের বর্তমান অবস্থান এবং পোস্টিং সংক্রান্ত তথ্য জানতে চেয়ে নিরাপত্তা অধিকর্তাকে (ডিরেক্টরেট অফ সিকিউরিটি) চিঠি লিখল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানতে চেয়েছে, শান্তনু বাবু এই মুহূর্তে কোথায় কর্মরত এবং তাঁর ডিউটি কোথায় দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করার জন্য ওই পুলিশ আধিকারিকের সিজিও কমপ্লেক্সে […]

স্কুল নিয়োগ দুর্নীতি, ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা তৈরির নির্দেশ

কলকাতা : পশ্চিমবঙ্গ স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। সমস্ত জেলা শাসকদের এক নির্দেশিকা পাঠিয়ে তথাকথিত “চিহ্নিত অযোগ্য” প্রার্থীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, যাঁরা বেআইনিভাবে বা আর্থিক বিনিময়ে সরকারি স্কুলে শিক্ষক ও অশিক্ষক পদে চাকরি পেয়েছিলেন, তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলা হয়েছে। শিক্ষা […]

পুর-অনুমোদিত নকশা না থাকলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা : তিলজলার যে বাড়িতে আগুন লেগেছে, সেই বাড়ির কোনও অস্তিত্ব কলকাতা পুরসভার খাতায় বা নথিতে নেই| অথচ সেই বাড়িতেই ১৫টি ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার তদন্তকারীদের কাছে এই খবর জেনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিলেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সচিবের মাধ্যমে সিইএসসি-কে বলা হয়েছে, শহরে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই […]

অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিল রাজ্য

কলকাতা : শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিয়ে দিল রাজ্য সরকার৷ বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এর পাশাপাশি সমবায় দুর্নীতি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও একই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচাতে চার বছর ধরে এই ছাড়পত্র আটকে রেখেছিল পূর্বতন […]

তিলজলা অগ্নিকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক-সহ ২

কলকাতা : তিলজলাকাণ্ডে গ্রেফতার করা হল কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজারকে। মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের একটি চারতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। ঝলসে মৃত্যু হয় দু’জনের। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার সকাল রিপোর্ট পেশ করার আগেই দুজনকে গ্রেফতার করা হল। মঙ্গলবার দুপুরে টালিখোলা মসজিদের কাছে […]