Category Archives: কলকাতা

কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ, মৃত্যুর পৌঢ়ার

কলকাতা : কলকাতার জোড়াবাগানে পুরানো একটি বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয়েছে এক পৌঢ়ার। ওই বাড়িতে আটকে পড়া ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ জোড়াবাগান থানা এলাকার মালোপাড়ায় তিনতলা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে। ৩১, ব্রজদুলাল স্ট্রিটের ওই বাড়িটির ভিতর আটকে পড়েন অনেকে। পুলিশ এবং উদ্ধারকারী দল সবাইকে উদ্ধার করতে পারলেও ইট-পাথর […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় আগামী নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে অভিষেককে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। একই সঙ্গে তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি। তবে আদালতের অনুমতি ছাড়া এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে […]

তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে তদন্তের দাবি অধীর চৌধুরীর

মুর্শিদাবাদ : বীরভূমের তারাপীঠে বেসরকারি লজে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “তারাপীঠের যে ঘটনায় একটি বড় ভবন অগ্নিকাণ্ডের কবলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটল, তা একপ্রকার অবশ্যম্ভাবীই ছিল। পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত তারাপীঠকে বছরের পর বছর ধরে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে। যত্রতত্র হোটেল […]

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

কলকাতা : রবিবার রাতভর দফায় দফায় টানা ভারী বৃষ্টির জেরে কলকাতা সংলগ্ন উত্তর ও পূর্ব শহরতলির এক বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সল্টলেক সেক্টর ফাইভ, রাজারহাট-নিউ টাউন থেকে শুরু করে দমদমের বিস্তীর্ণ এলাকা এখন হাঁটু জলে হাবুডুবু খাচ্ছে। সপ্তাহের শুরুতেই জলযন্ত্রণা আর যানজটের জোড়া ফলায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসযাত্রীরা। উত্তর […]

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক হোটেল মালিকের ছেলে

বীরভূম : বীরভূমের তারাপীঠে সোমবার ভোররাতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন হোটেলের আরও বেশ কয়েকজন অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই তদন্তে নেমে পুলিশ হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছে। সুরক্ষা সংক্রান্ত গাফিলতির কারণেই এই দুর্ঘটনা কি না, তা […]

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে জানানো হয়নি বলে দাবি করেন অভিষেকের আইনজীবী। অভিষেক […]

তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৭, আহত একাধিক

তারাপীঠ : বীরভূমের তারাপীঠে ভোররাতে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন হোটেল অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টা নাগাদ তারাপীঠ থানার অদূরে একটি পুকুরের কাছে অবস্থিত ‘বিদিশিনী’ নামে ওই হোটেলের নিচতলায় আচমকা আগুন […]

প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন, শোকের আবহ চলচ্চিত্র জগতে

কলকাতা : চলচ্চিত্র জগতকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান পরিচালক রাজা সেন। রবিবার সকাল ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সমস্যা দেখা দেয়। হৃদরোগেও […]

News Update : প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, মিলল সুইসাইড নোটও

বীরভূম : পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বীরভূমের রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন। রবিবার সকালে রামপুরহাট শহরে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আশিস ছিলেন […]

মুখ্যমন্ত্রীর সুন্দরবন সফর বাতিল, হতাশ গোসাবাবাসী

গোসাবা : সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুন্দরবন সফর। শনিবার স্বাধীনতা দিবসে গোসাবায় জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি হেলিকপ্টার অবতরণের মহড়াও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে গোসাবা-সহ […]