কলকাতা : রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনোজল বের করতে শুদ্ধকরণের পথ নিয়েছে বঙ্গ বিজেপি! আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। সেখানে যাঁরা বক্তা থাকবেন, তাঁদের প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট। প্রস্তাবিত প্রশিক্ষণ শিবিরে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। এ ছাড়াও থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। এখবর জানিয়ে […]
Category Archives: কলকাতা
কলকাতা : ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে উঠল ‘চোর’ স্লোগান। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন সেরে মমতা ফেরার পথে তাঁকে উদ্দেশ করে বিজেপির কর্মী-সমর্থকরা স্লোগান তোলেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে মোতায়েন হয় প্রচুর পুলিশ-কর্মী। মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করেন […]
কলকাতা : আরও একটি অসম্ভবকে সম্ভব করেছে মেট্রো রেল। কলকাতা মেট্রোর পার্পল লাইনের সম্প্রসারণে জুড়ল এক নতুন মাইলফলক। ভূগর্ভের কংক্রিটের দেওয়াল চিরে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের পাতাল পথে আত্মপ্রকাশ করল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। গত অক্টোবর মাসে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনের অংশ থেকে নিজের যাত্রা শুরু করেছিল এই মেগামেশিন। বিগত ১০ মাসের বেশি সময়ে খিদিরপুর […]
কলকাতা : তিনটি পৃথক ফৌজদারি মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া গ্রেফতারির ওপর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ মঙ্গলবার ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা ওই তিনটি এফআইআর খারিজ করার আবেদনে চূড়ান্ত রায় দেওয়ার জন্য আগামী ২৫ আগস্টের দিন ধার্য করেছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া […]
কলকাতা : পশ্চিমবঙ্গে সংগঠিত অপরাধ সংক্রান্ত একাধিক মামলার তথ্য পুলিশের থেকে সংগ্রহ করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে যে সমস্ত মামলায় আর্থিক তছরুপের তদন্ত সম্ভব, মূলত সেগুলির ওপরই নজর দিচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সূত্র অনুযায়ী, রাজ্যে পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদে বিভিন্ন থানায় সংগঠিত অপরাধের একাধিক মামলা রুজু […]
কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু এবং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তথ্য-প্রমাণ লোপাট ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এক নতুন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর মৃত চিকিৎসকের বাবা সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ […]
কলকাতা : যান্ত্রিক ত্রুটির কারণে ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আপ এবং ডাউন— দু’দিকেই মেট্রো দেরিতে চলতে থাকে। ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। মেট্রোর তরফে যান্ত্রিক ত্রুটির বিষয়ে যাত্রীদের অবহিত করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে এই সংক্রান্ত ঘোষণা করা হচ্ছে। যাত্রীদের […]
নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না। বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছিলেন […]
কলকাতা : পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর জন্য রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলায় রাজ্য সরকারের এই বিতর্কিত নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের চারবারের লোকসভা সদস্য তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী দানিশ ফারুকির মাধ্যমে এই জনস্বার্থ মামলাটি দায়ের […]
কলকাতা : জনতার দরবার কর্মসূচিতে ফের সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় জনতার দরবার কর্মসূচি। সেখানে উপস্থিত বহু হন বহু মানুষ। তাঁদের অভাব ও অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে […]









