মাইলফলক স্পর্শ মেট্রো রেলের, কংক্রিটের দেওয়াল চিরে আত্মপ্রকাশ দিব্যার

কলকাতা : আরও একটি অসম্ভবকে সম্ভব করেছে মেট্রো রেল। কলকাতা মেট্রোর পার্পল লাইনের সম্প্রসারণে জুড়ল এক নতুন মাইলফলক। ভূগর্ভের কংক্রিটের দেওয়াল চিরে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের পাতাল পথে আত্মপ্রকাশ করল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’।

গত অক্টোবর মাসে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনের অংশ থেকে নিজের যাত্রা শুরু করেছিল এই মেগামেশিন। বিগত ১০ মাসের বেশি সময়ে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত টানা ১.৭২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ তৈরি করে মঙ্গলবার গন্তব্যে পৌঁছল সেটি।

দুপুর বারোটা নাগাদ সেই সময় উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা-সহ মেট্রোর কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 7 =