২৩-২৪ আগস্ট উপকূলের জেলার ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : বৃষ্টির দুর্যোগ কাটতে না কাটতেই ফের ভারী বর্ষণের পূর্বাভাস। আগামী ২৩-২৪ আগস্ট দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, দক্ষিণবঙ্গের অন্যত্র আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়ার উন্নতি হয়েছে, বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

তবে, ২৩ ও ২৪ আগস্ট উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন দার্জিলিং-সহ ওপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + sixteen =