রেড রোডে ফের দৌরাত্ম্য বেপরোয়া গাড়ির! আটক চালক, তদন্তে পুলিশ

কলকাতা : কলকাতার রেড রোডে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! শুক্রবার সকালে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের গার্ডওয়ালে ধাক্কা মারে।

জোরালো ধাক্কায় ভেঙে পড়ে একাংশ পুরো গার্ডওয়াল। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। সামান্য চোট লাগলেও তিনি নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। আচমকাই গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গার্ডওয়ালের একাংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। ঘটনার পর রেড রোড ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। পরে গাড়ির চালককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 9 =