Category Archives: কলকাতা

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে প্রজ্বলিত হবে ‘আশীর্বাদের প্রদীপ’, শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’

কলকাতা : আগামীকাল, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হতে চলেছে একাধিক কল্যাণমূলক কর্মসূচি, যার মধ্যে অন্যতম রূপরেখা হিসেবে গ্রহণ করা হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন থেকে দেশসেবা ও জনকল্যাণে এক নাগাড়ে দীর্ঘ ২৫ বছরের […]

চিটফান্ড প্রতারণা মামলায় কলকাতার বিভিন্ন ঠিকানায় ইডি-র তল্লাশি

কলকাতা : আবারও কলকাতায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার চিটফান্ড মামলার তদন্তে। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি চিটফান্ড প্রতারণা মামলার সূত্র ধরে ইডির এই অভিযান। বুধবার সকালে কলকাতার নারকেলডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। অভিযোগ, ওই ব্যবসায়ী চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন জায়গায় […]

কংগ্রেস জনগণকে কিছুই দেয়নি; শুধু লুটই করেছে : দিলীপ ঘোষ

কলকাতা : কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, কংগ্রেস জনগণকে কিছুই দেয়নি; শুধু লুটই করেছে। বুধবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “কংগ্রেস জনগণকে কিছুই দেয়নি; তাঁরা কেবল লুটই করেছে। জনগণ যদি মনে করে যে বাড়াবাড়ি হচ্ছে, তবে তাঁরা নিশ্চয়ই প্রতিবাদ করবে। কংগ্রেস সব কিছুতেই নাক […]

হাওড়া বাসস্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত স্কাইওয়াক, ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত মিলতে পারে সংযোগ

হাওড়া : হাওড়া বাসস্ট্যান্ডকে মাল্টি-কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার রাজ্য সরকারের পরিকল্পনার মধ্যেই এবার বাসস্ট্যান্ডের সঙ্গে হাওড়া স্টেশনের সরাসরি সংযোগ তৈরির উদ্যোগের কথা জানাল পূর্ব রেল। প্রস্তাবিত মাল্টি-কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক অথবা ফুট ওভারব্রিজের মাধ্যমে সংযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। পূর্ব রেলের সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী বাসস্ট্যান্ডের উন্নয়ন হলে রেলের পক্ষ […]

সল্টলেকে আচমকা পরিদর্শনে নগর উন্নয়ন মন্ত্রী, দখলমুক্ত ফুটপাতের নির্দেশ অগ্নিমিত্রা পালের

সল্টলেক : আচমকা পরিদর্শনে সল্টলেকে হাজির হলেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বিধাননগর পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনে উঠে আসে ফুটপাত দখলের ছবি। কোথাও ফুটপাতের উপর গাড়ি পার্কিং করা হয়েছে, আবার কোথাও ফুটপাত দখল করে বসেছে দোকান। এদিন ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। […]

পর্যবেক্ষণ ও কল্পনার মেলবন্ধনে চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল সরকার

কলকাতা : বাংলা খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল সরকার ১৯৭৫ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর চলচ্চিত্র ভাবনা পর্যবেক্ষণ ও কল্পনার এক অনন্য মেলবন্ধন, যেখানে সাধারণ মানুষের জীবন, নীরবতা এবং সমাজের অদৃশ্য প্রান্তিক গল্পগুলি বিশেষ গুরুত্ব পায়। ১৯৯২ সালে কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল থেকে স্কুলশিক্ষা সম্পন্ন করেন ইন্দ্রনীল। এরপর কলকাতার সেন্ট জেভিয়ার্স […]

ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা : ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন ওপরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১৬ ও ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, ১৮ […]

পুজোর আগে বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক, টোল-জরিমানা মেটাতে তৎপর পরিবহণ দপ্তর 

  কলকাতা : পুজোর আগে রাজ্যে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক রাখতে এবং পরিবহণ সংস্থাগুলির আর্থিক চাপ কমানো সহ একাধিক সমস্যার দ্রুত সমাধান করার উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দপ্তর। সোমবার ময়দান টেন্ট অফিসে পরপর দু’টি বৈঠকে সরকারি পরিবহণ সংস্থা এবং বেসরকারি বাস মালিকদের সমস্যা নিয়ে আলোচনায় বসেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এই বৈঠকে বেসরকারি বাস মালিকদের […]

কলকাতার কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব

কলকাতা : কলকাতার রাস্তার নামকরণের ইতিহাসে এক বড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। তথাগত রায় শীঘ্রই লেলিন সরণি সহ শহরের বেশ কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করতে চলেছেন। তাঁর মতে, লেলিন সরণির নাম পরিবর্তন করে ভারতীয় জনসংঘের প্রাক্তন জাতীয় সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে করা যেতে পারে। বাম শাসনের সময় কার্ল মার্ক্স, ভ্লাদিমির লেনিন এবং হো-চি-মিনের স্মৃতির […]

কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণাচক্র, মূল পাণ্ডা পুলিশি জালে

কলকাতা : কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক আর্থিক জালিয়াতির চক্র চালানোর অভিযোগে মূল পাণ্ডাকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সৈকত সিনহা রায়। মাটিগাড়া থানার একটি বিশেষ টিম উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে। সোমবার সকালে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই […]