কলকাতা : বাংলা খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল সরকার ১৯৭৫ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর চলচ্চিত্র ভাবনা পর্যবেক্ষণ ও কল্পনার এক অনন্য মেলবন্ধন, যেখানে সাধারণ মানুষের জীবন, নীরবতা এবং সমাজের অদৃশ্য প্রান্তিক গল্পগুলি বিশেষ গুরুত্ব পায়।
১৯৯২ সালে কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল থেকে স্কুলশিক্ষা সম্পন্ন করেন ইন্দ্রনীল। এরপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। আলো, ফ্রেমের বিন্যাস এবং দৈনন্দিন জীবনের সূক্ষ্ম মুহূর্তগুলিকে ক্যামেরায় ধারণ করার ক্ষেত্রে তিনি গড়ে তোলেন নিজস্ব দৃষ্টিভঙ্গি। দেশ-বিদেশের বিভিন্ন প্রকল্পে কাজ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী ও গ্রামীণ জীবন নিয়েও চিত্রগ্রহণ করেছেন তিনি।
২০০৫ সালে ‘ওয়ার্কার, ফর আ ড্রপ অব হানি’ (Worker, for a Drop of Honey) তথ্যচিত্রের মাধ্যমে স্বাধীন চলচ্চিত্র নির্মাণে পা রাখেন ইন্দ্রনীল সরকার। তাঁর তথ্যচিত্রের বিষয়বস্তু ও নির্মাণশৈলী প্রচলিত ধারার বাইরে। প্রান্তিক মানুষ ও অনালোচিত জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত তাঁর একাধিক তথ্যচিত্র আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান অর্জন করেছে।
কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণেও ইন্দ্রনীলের ঝোঁক নব্য-বাস্তবতাবাদী ধারার দিকে। জীবনের স্বাভাবিক অভিজ্ঞতা, বাস্তবতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন অস্তিত্বের সূক্ষ্ম সৌন্দর্য তাঁর সিনেমায় প্রাধান্য পায়। প্রচলিত চলচ্চিত্রের সূত্র মেনে চলার পরিবর্তে তিনি স্বাভাবিক অভিনয়, বাস্তব পরিবেশ এবং জীবনের অন্তর্নিহিত কবিতাকে তুলে ধরতে আগ্রহী।
ঋত্বিক ঘটক ও জ্যঁ-লুক গোদারের অনুরাগী ইন্দ্রনীল সরকার চলচ্চিত্রকে শুধুমাত্র শিল্পের মাধ্যম হিসেবে দেখেন না; তাঁর কাছে সিনেমা চারপাশের পৃথিবীকে প্রশ্ন করারও একটি গুরুত্বপূর্ণ উপায়। আধুনিক কবিতা ও ধ্রুপদি চিত্রকলার

