ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা : ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন ওপরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১৬ ও ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, ১৮ তারিখও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ১৭ তারিখ পর্যন্ত ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

১৭ তারিখের পর উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =