Category Archives: কলকাতা

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, হাতা-খুন্তি নিয়ে বিক্ষোভ তৃণমূলের

কলকাতা : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ভারতে একধাক্কায় এলপিজি গ্যাসের দাম বেড়েছে অনেকটাই। এই গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে প্রতিবাদ করল মহিলা তৃণমূল কংগ্রেসের। রবিবার সকালে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ দেখান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যেরা। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। পরে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চেও হাতা-খুন্তি বাজিয়ে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ করেন […]

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির সফরের সময় যা ঘটেছে, তা কাম্য নয় : মায়াবতী

লখনউ : পশ্চিমবঙ্গ সরকার সঠিক প্রোটোকল না মানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্ষোভ ব্যক্ত করেছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার সভাস্থল পরিবর্তন করা ও বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে কেউ উপস্থিত না থাকায় গতকাল তিনি বিস্ময় প্রকাশ করেন। এই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। রবিবার এক্স মাধ্যমে মায়াবতী জানান, “ভারতীয় সংবিধানের আদর্শ এবং নৈতিক […]

সাংবিধানিক পদকে জন-বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বিজেপির বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাংবিধানিক পদকে জন-বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপি। ধর্মতলায় তৃতীয় দিনের ধর্নায় বসার আগে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “‘এক দেশ, এক নেতা, একটিই দল’ নীতি মেনে বিজেপি প্রতিটি […]

জলের পাইপে বিপত্তি, প্রভাব দক্ষিণ দমদম-সহ আশপাশের এলাকায়

কলকাতা : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে জল সরবরাহের পাইপ লাইনে বিপত্তির জেরে রবিবার সকাল থেকে প্রভাব পড়েছে দক্ষিণ দমদম-সহ আশপাশের এলাকায়। জানা গেছে, মেরামতি চলছে। দক্ষিণ দমদম পুরসভা সূত্রে জানা গেছে, মেরামতি করছে কেএমডিএ। যে জল মজুত ছিল, তা থেকেই জল সরবরাহ করা হচ্ছে। এর পরে পরিস্থিতি সামলাতে জলের ট্যাঙ্কার পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]

মার্চ থেকেই মিলবে ‘যুব সাথী’ ভাতা, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা : পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি জানান, রাজ্য সরকারের নবঘোষিত ‘যুব সাথী’ প্রকল্পের ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের আর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না; বরং চলতি মাস অর্থাৎ মার্চ থেকেই এই অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। শনিবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার প্রক্রিয়া […]

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব মমতা, মুখ্যমন্ত্রী দুষলেন কেন্দ্রকে

কলকাতা : গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, “আবারও এলপিজির দাম বাড়ানো হয়েছে। এখন আপনাকে ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে, তাহলে আপনার বাড়িতে এলপিজি শেষ হলে ২১ দিন আপনি কী করবেন? আপনি কী খাবেন? আপনি কি খাবারের হোম […]

দুপুরে ভ্যাপসা গরম কলকাতায়; রাতে স্বস্তি, এবার বৃষ্টিরও পূর্বাভাস

কলকাতা : আগামী ৮-১০ মার্চ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। কয়েক জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির […]

পাইকপাড়ায় বিস্ফোরণ ও আগুন! আতঙ্ক ছড়ালো এলাকায়

কলকাতা : আচমকাই বিস্ফোরণ পাইকপাড়ায়! শনিবার সকালে স্থানীয় একটি ক্লাবে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবের টিনের চাল উড়ে উড়ে যায় পাশের ৬ তলা বাড়ির ছাদে। ক্লাবঘরে আগুনও লেগে যায়। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা রাখা ছিল। একাধিক বিস্ফোরণে পাইকপাড়া এলাকায় চাঞ্চল্য […]

কমিশন এবং বিজেপিকে ধর্নামঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা : নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, ‘‘লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।’’ এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের […]

রাজ্যপাল বদল নিয়ে মন্ত্রী চন্দ্রিমার অনুযোগ, কটাক্ষ নেটনাগরিকদের

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগাম আলোচনা না করে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদলকে অদ্ভুৎ ব্যাপার বলে মন্তব্য করে নেটনাগরিকদের কাছে ব্যাঙ্গের শিকার হলেন রাছ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে একটি বাংলা সংবাদ চ্যানেলে রিলসে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করে। তাতে তিনি বলেছেন, ‘‘এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট না […]