জলের পাইপে বিপত্তি, প্রভাব দক্ষিণ দমদম-সহ আশপাশের এলাকায়

কলকাতা : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে জল সরবরাহের পাইপ লাইনে বিপত্তির জেরে রবিবার সকাল থেকে প্রভাব পড়েছে দক্ষিণ দমদম-সহ আশপাশের এলাকায়। জানা গেছে, মেরামতি চলছে।

দক্ষিণ দমদম পুরসভা সূত্রে জানা গেছে, মেরামতি করছে কেএমডিএ। যে জল মজুত ছিল, তা থেকেই জল সরবরাহ করা হচ্ছে। এর পরে পরিস্থিতি সামলাতে জলের ট্যাঙ্কার পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাইপলাইনে মেরামতির জেরে পুরসভার ১ থেকে ৬ নম্বর এবং ১১ নম্বর ওয়ার্ডে জলের সরবরাহে বিঘ্ন ঘটেছে।

প্রমোদ নগর, সুভাষ নগর-সহ বেশ কিছু এলাকায় রবিবার সকালে জল আসেনি বলে স্থানীয়েরা জানিয়েছেন। দমদম পুরসভা সূত্রেও জানা গেছে, কিছু জায়গায় জল সরবরাহে সমস্যা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 6 =