কলকাতা : বিজেপির বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাংবিধানিক পদকে জন-বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপি। ধর্মতলায় তৃতীয় দিনের ধর্নায় বসার আগে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “‘এক দেশ, এক নেতা, একটিই দল’ নীতি মেনে বিজেপি প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং সাংবিধানিক পদকে জন-বিরোধী কাজে ব্যবহার করছে।”
একই সঙ্গে তাঁর সংযোজন, “ওরা (বিজেপি) বাবাসাহেব আম্বেদকরের সংবিধানের পরিবর্তে নিজেদের দলীয় ইস্তাহারকে রাখতে চায়। আমরা এর বিরুদ্ধে। ধর্মতলায় আমাদের ধর্না তাদের বাংলা-বিরোধী নীতির বিরুদ্ধে জবাব।”

