হাওড়া : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার মৌড়িগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। শনিবার রাত ১১টার পরে মৌড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ধারের কয়েকটি দোকানে আচমকা আগুন লেগে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দকমলের দু’টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
শনিবার রাতে একটি অস্থায়ী দোকানে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশে। পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

