সাংবিধানিক পদের প্রতি শ্রদ্ধা জানাতে জানেন না মমতা : রেখা গুপ্তা

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের প্রশাসনের ভূমিকায় রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ও রাষ্ট্রপতিকে অসম্মান প্রসঙ্গে এবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভৎসর্না করে রেখা গুপ্তা বলেন, সাংবিধানিক পদের প্রতি শ্রদ্ধা জানাতে জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা গুপ্তা বলেন, “আমি বিশ্বাস করি, বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ মানসিকতা নিয়ে কাজ করেন। তিনি সাংবিধানিক পদকে সম্মান করতে জানেন না।

দেশের রাষ্ট্রপতি, যিনি ভারতের প্রথম নাগরিক, একটি সাংবিধানিক পদ, তিনি একজন আদিবাসী সমাজের মহিলা এবং সমগ্র দেশ তাঁর জন্য গর্বিত। তিনি আপনার রাজ্যে আসেন এবং আপনি তাঁকে অপমান করেন। এটি সত্যিই আমাদের সকলের জন্য লজ্জার বিষয় এবং তাঁর সত্যিই এটি নিয়ে ভাবা উচিত। বাংলার মানুষ, দেশের মানুষ, তাঁর কাছ থেকে উত্তর চাইছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 11 =