গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, হাতা-খুন্তি নিয়ে বিক্ষোভ তৃণমূলের

কলকাতা : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ভারতে একধাক্কায় এলপিজি গ্যাসের দাম বেড়েছে অনেকটাই। এই গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে প্রতিবাদ করল মহিলা তৃণমূল কংগ্রেসের। রবিবার সকালে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ দেখান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যেরা। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। পরে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চেও হাতা-খুন্তি বাজিয়ে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ করেন তাঁরা।

উল্লেখ্য, ধর্মতলায় রবিবার তৃতীয় দিনে পড়ল তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের প্রতিবাদে শুক্রবার থেকে ধর্নায় বসেছেন তিনি। রবিবার তৃতীয় দিনে পড়ল তাঁর ধর্না।

রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই একলাফে ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এরই প্রতিবাদে কালো পোশাক পরে ধর্মতলার ধর্না মঞ্চে হাজির হন তৃণমূলের নেতা-নেত্রীরা। তাঁদের হাতে হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =