কলকাতা : বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সমালোচনা করে বুধবার ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বলেন, “দেখুন রাতে আমাদের কর্মীকে কীভাবে মারধর করা হলো। এই নৃশংসতাটা দেখুন। কী ধরনের গুন্ডামি চলছে? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণভাবে ভোট হয়। এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু ওরা এটাকে […]
Category Archives: রাজ্য
পানিহাটি : পানিহাটিতে ভোট দিলেন অভয়ার বাবা-মা। বুধবার সকালে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ ও মা রত্না দেবনাথ। রত্না দেবী এবারের ভোটে পানিহাটি আসনের বিজেপি প্রার্থী। রত্না দেবনাথ দাবি করে বলেন, “আমরাই জিতব, আমরা ন্যায়বিচার পাব। মানুষ আমাদের ভোট দেবে।” তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছে ইভিএমের প্রেস বাটনে কোনও সমস্যা আছে। […]
কলকাতা : বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কালবৈশাখীরও রয়েছে সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির সৌজন্যে গরম কমে, স্বস্তি ফিরবে। আগামী তিন দিন […]
দক্ষিণ ২৪ পরগনা : সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে তাঁকে ‘সাবধান’ হতে ‘হুঁশিয়ারি’ দিয়ে গিয়েছিলেন পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। মঙ্গলবার জাহাঙ্গিরের প্রায় সামনাসামনি হল তাঁর কনভয়। দক্ষিণ ২৪ পরগনার ফলতা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে অজয়পালের কনভয় যাওয়ার সময় উঠল ‘জয় বাংলা’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। নেতৃত্বে জাহাঙ্গির স্বয়ং। এমনকি, বিক্ষোভের জেরে […]
খড়্গপুর : ফের পড়ুয়ার মৃত্যু হল আইআইটিতে। মঙ্গলবার খড়্গপুর আইআইটির মদনমোহন মালব্য হল থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম সোহম হালদার (২২)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র সোহমের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসতে। তিনি থাকতেন আইআইটির ওই হলেই। পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের পণ্ডিত মদনমোহন মালব্য হলের ৩২৯ নম্বর রুমে থাকতেন সোহম। মঙ্গলবার […]
কলকাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে শেষ প্রচার সেরে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বাংলায় অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে ৭ মিনিট ৩৮ সেকেন্ডের সেই বার্তা যোগ করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল, […]
কলকাতা : রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাসের জন্য বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা ছিল। ওই মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিদ্ধনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় […]
কলকাতা : পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও নিরাপদে ভোট শেষ করতে আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, এখনও পর্যন্ত নগদ, মদ, মাদক, সোনা-রুপো-সহ মূল্যবান ধাতু ও অন্যান্য জিনিস মিলিয়ে ৫১০ কোটি মূল্যের বেশি সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে শুধু নগদ রয়েছে ৩০ কোটির বেশি। নির্বাচন কমিশনের তরফে এই হিসেব পেশ করা হয়েছে। রাজ্যে […]
কলকাতা : কলকাতা পুলিশের অধীনস্থ ভাঙড় ডিভিশনে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইতিমধ্যেই এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গত ২৫.০৪.২০২৬ তারিখে উত্তর কাশীপুর থানায় নথিভুক্ত ৬২/২০২৬ নম্বর এফআইআর-টিকে (ভাঙড় ডিভিশন, কলকাতা) গত রবিবার অর্থাৎ ২৬.০৪.২০২৬ তারিখে আরসি-২৫/২০২৬/এনআইএ/ডিএলআই […]
কলকাতা : ভুয়ো খবর প্রচারের অভিযোগে একটি বৈদ্যুতিক চ্যানেল তথা স্যাটেলাইট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর প্রাসঙ্গিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৫৩ (২), ১৭৪ ও ১৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে নিজেদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই […]









