Category Archives: রাজ্য

সোমবারের ফলাফল পশ্চিমবঙ্গে এক বড় রাজনৈতিক পরিবর্তন আনবে : অগ্নিমিত্রা পাল

কলকাতা : সোমবারের ফলাফল পশ্চিমবঙ্গে এক বড় রাজনৈতিক পরিবর্তন আনবে, এমনই দাবি করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুথফেরত সমীক্ষা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, “এটি একটি গণতান্ত্রিক দেশ এবং প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে। আপনারা আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করুন, ফলাফল পরিষ্কার হয়ে যাবে। ঠিক যেমন […]

এনআইএ-র নোটিসে চাঞ্চল্য কালিয়াচকে, তৃণমূলের একাধিক নেতাকে তলব

মালদা : রবিবার এনআইএ-র নোটিস ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদার কালিয়াচক এলাকায়। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।সূত্রের খবর, সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, কালিয়াচক ১ নম্বর ব্লক […]

সোমবার পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ভোটগণনা, পুদুচেরিতেও ফল ঘোষণা

নয়াদিল্লি : আগামিকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ-সহ ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগণনা। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরলম, অসম এবং পুদুচেরিতে হবে ভোটগণনা। পশ্চিমবঙ্গে ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। প্রতিটি কেন্দ্রই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অন্য দিকে, স্ট্রংরুমও সুরক্ষিত করে রেখেছে বাহিনী। বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের […]

রবিবার (০৩ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ইতিবাচক সাড়া পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পারিবারিক কোনো পুরনো বিবাদের সমাধান হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশি: আজ নতুন কোনো পরিকল্পনায় কাজ শুরু করার জন্য দিনটি প্রশস্ত। ব্যবসায়ীদের জন্য আজ বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকবে। […]

গণনার দিন রাজীব কুমারকে দমদম-ব্যারাকপুরে নজরদারির বাড়তি দায়িত্ব তৃণমূলের

কলকাতা : রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এবার তাঁর কাঁধেই বর্তাল নতুন দায়িত্ব। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে সোমবার ভোটগণনার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দমদম-ব্যারাকপুর সাংগাঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হল রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে। শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা-অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার […]

পুনর্নির্বাচন শুধুমাত্র মূল্যায়নের ভিত্তিতেই করা হয় : মনোজ কুমার আগরওয়াল

কলকাতা : পুনর্নির্বাচন শুধুমাত্র মূল্যায়নের ভিত্তিতেই করা হয়, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মনোজ কুমার আগরওয়াল বলেন, “পুনর্নির্বাচন শুধুমাত্র অনুষ্ঠিত ভোটের মূল্যায়নের ভিত্তিতেই করা হয়। রাজ্য জেনারেল অবজার্ভার এবং সেখানকার টিম মূল্যায়ন করেছে; তারা একটি রিপোর্ট পাঠিয়েছে। দেখা যাক অবস্থাটা কী দাঁড়ায়।” তিনি আরও বলেন, “অন্যান্য এলাকা […]

তৃণমূলকে আক্রমণ সুধাংশুর, সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে তোপ

নয়াদিল্লি : বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল সামনে আসতেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনের রক্তক্ষয়ী পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে সুধাংশু ত্রিবেদী বলেন, “পঞ্চায়েত নির্বাচনের […]

পুনর্নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোট পড়লো ৫৫ শতাংশের বেশি

কলকাতা : শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন নির্বিঘ্নে চলছে। এ দিন বেলা ১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৫৫.৫৭ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারে ৫৪.৯ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, শনিবার সকাল ৯টা […]

ভোটগনণায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি শশী পাঁজার

কলকাতা : ভোটগণনায় স্বচ্ছতার দাবি জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, “গত পরশু যে বিষয়টি উত্থাপন করা হয়েছিল তা হলো, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বসার অনুমতি রয়েছে, তার বাইরে বসানো ক্যামেরাগুলো থেকে স্ট্রং রুমের দৃশ্য দেখা যাচ্ছিল। ১৭ নম্বর ক্যামেরা থেকে দেখা যায়, একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের সামনের করিডোরে কিছু কার্যকলাপ […]

গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের নিয়ম আছে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ভোটগণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের নিয়ম আছে, তৃণমূল কংগ্রেসের মামলায় এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিতেই তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তৃণমূলের মূল অভিযোগ, ভোট গণনাকেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার বা তাঁর সহকারী বা অন্যান্য গণনাকর্মী হিসাবে শুধুমাত্র […]