পুনর্নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোট পড়লো ৫৫ শতাংশের বেশি

কলকাতা : শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন নির্বিঘ্নে চলছে। এ দিন বেলা ১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৫৫.৫৭ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারে ৫৪.৯ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোটের হার ছিল ১৬ শতাংশ। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোটের হার ছিল ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ছিল ১৫.৮৩ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়ে। নির্বাচন কমিশন জানায়, প্রথম চার ঘন্টায় ভোটের হার ছিল ৩৬.৯৯ শতাংশ। সেসময় পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট পড়ে ৩৮.২ শতাংশ। ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছিল।

প্রসঙ্গত, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট হচ্ছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =