পুলওয়ামায় জঙ্গি সহযোগী গ্রেফতার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

পুলওয়ামা : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরায় শনিবার নিরাপত্তা বাহিনীর এক যৌথ তল্লাশি অভিযানে এক জঙ্গি সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলওয়ামা পুলিশ, সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ-এর ১৮৩ ব্যাটালিয়নের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনী রাজপোরার সিবি নাথ রোডের কাসবায়ের এলাকায় তল্লাশি চালানোর সময় কাচিপোরার বাসিন্দা মহম্মদ উমর মালিক নামে ওই জঙ্গি সহযোগীকে আটক করে।

নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, তাজা কার্তুজ এবং দুটি হ্যান্ড গ্রেনেড সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে। রাজপোরা থানায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ -এর সংশ্লিষ্ট ধারায় ৭৫/২০২৬ নম্বর এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত তা জানতে তদন্ত জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + thirteen =