সুজিতকে ফের সমন ইডি-র, এবার ৬ মে হাজিরার নির্দেশ

কলকাতা : পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুকে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবারই তিনি সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন। তখন তাঁকে জানিয়ে দেওয়া হয়, ৬ মে আবার আসতে হবে।

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েক বার সুজিতকে তলব করেছিল ইডি। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি বলে দাবি করেন তিনি। এরপর শুক্রবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি।

শুধু সুজিত নন, তাঁর পুত্র সমুদ্রকেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এর আগে সুজিতের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল ইডি। এবার সুজিতকে ফের ৬ মে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seventeen =