Category Archives: রাজ্য

বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা : নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন – তাঁর সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হবে বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইলগুলি পুনরায় খোলা। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় […]

পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী; ৯ মে ব্রিগেড গ্রাউন্ডে নেবেন মুখ্যমন্ত্রী পদের শপথ

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী তথা প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে দলনেতা নির্বাচিত করা হয়। শনিবার সকালেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলের এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]

প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র

কলকাতা : ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করল। সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, চলতি বছরে পাশের হার ৮২.৮৩ শতাংশ। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি। এবারের […]

সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার আদেশ রাজ্যপালের, শুক্রবার থেকেই শুরু হচ্ছে অষ্টাদশ বিধানসভার পথচলা

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা ভঙ্গ করার আদেশ জারি করলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। বৃহস্পতিবার লোকভবন থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, আজ থেকেই এই আদেশ কার্যকর হয়েছে।​ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (বি) উপধারায় বর্ণিত ও অর্পিত ক্ষমতাবলে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি, ৭ মে ২০২৬ […]

ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে যদি না হারাতাম, তাহলে চন্দ্রনাথের হত্যা হতো না: শুভেন্দু অধিকারী

কলকাতা : ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে যদি না হারাতাম, তাহলে চন্দ্রনাথের হত্যা হতো না। বৃহস্পতিবার বারাসত হাসপাতাল থেকে বেরোনোর সময়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দুু অধিকারী। বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রনাথের দেহ। শুভেন্দু সেখানে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একটি নিষ্পাপ, শিক্ষিত তরুণকে খুন করা হল শুধুমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক […]

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য ও পুদুচেরিতে উঠে গেল এমসিসি, বলবৎ থাকছে ফলতায়

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আদর্শ নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) তুলে নিল নির্বাচন কমিশন। গত ১৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। ওই দিন থেকে আদর্শ নির্বাচনবিধি বলবৎ হয়ে যায়। গত ৪ মে ভোটের ফল প্রকাশিত হয়েছে। তাই এই চার রাজ্য এবং […]

চন্দ্রনাথ খুনের ঘটনায় সিট গঠন, তদন্তকারী দলে সিআইডিও

কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র আধিকারিকেরাও রয়েছেন। তবে কত জন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, তা আপাতত স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার মধ্যমগ্রামের ঘটনাস্থলে যান। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ […]

“নন্দীগ্রামের ঋণ শোধ করবই”, আবেগঘন বার্তা শুভেন্দু অধিকারীর

হলদিয়া/নন্দীগ্রাম : বিধানসভা নির্বাচনের অভাবনীয় জয়ের পর এবার নিজের বিধানসভা এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার একটি জনসভা থেকে তিনি নাম ধরে নন্দীগ্রামের বহু সহযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। একইসঙ্গে নন্দীগ্রামের সার্বিক উন্নয়নের মাধ্যমে এলাকার চেহারা বদলে দেওয়ার জোরালো প্রতিশ্রুতিও শোনা গেল তাঁর গলায়। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী […]

ভোট-পরবর্তী হিংসায় ক্ষুব্ধ জ্ঞানেশ, কঠোর পদক্ষেপের নির্দেশ

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসা ও অশান্তির খবর আসছে। এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। হিংসা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর […]

“পশ্চিমবঙ্গ এই নির্বোধের হাত থেকে মুক্তি পেয়ে ভালোই হয়েছে”, দাবি মার্কান্ডেয় কাটজুর

কলকাতা : “পশ্চিমবঙ্গের ২৮% মুসলিমকে ক্রমাগত তোষণ করে তিনি ৭১% হিন্দুকে বিরাগভাজন করেছিলেন, যাঁরা মূলত মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গ এই নির্বোধের হাত থেকে মুক্তি পেয়ে ভালোই হয়েছে।” মঙ্গলবার সামাজিক মাধ্যমে একথা লিখলেন আইনজ্ঞ এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কান্ডেয় কাটজু। কাটজু লিখেছেন, “মমতা ব্যানার্জী, হিটলারের মতোই, একজন জননেতা ছিলেন, যিনি চিৎকার-চেঁচামেচি করে ক্ষমতায় […]