ভোটগনণায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি শশী পাঁজার

কলকাতা : ভোটগণনায় স্বচ্ছতার দাবি জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, “গত পরশু যে বিষয়টি উত্থাপন করা হয়েছিল তা হলো, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বসার অনুমতি রয়েছে, তার বাইরে বসানো ক্যামেরাগুলো থেকে স্ট্রং রুমের দৃশ্য দেখা যাচ্ছিল।

১৭ নম্বর ক্যামেরা থেকে দেখা যায়, একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের সামনের করিডোরে কিছু কার্যকলাপ চলছিল। আমরা সেই করিডোরে কিছু কার্যকলাপ দেখেছি, কিন্তু ঠিক কী ঘটছিল সে সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানানো হয়নি। যেহেতু সেখানে কোনও রাজনৈতিক দলের সদস্য উপস্থিত ছিলেন না, তাই সন্দেহের সৃষ্টি হয়।

আমরা স্বচ্ছতার বিষয়টি উত্থাপন করছি— এই কার্যকলাপ চলাকালীন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কেন জানানো হয়নি বা তাঁরা কেন উপস্থিত ছিলেন না? কী ঘটছিল তা পর্যবেক্ষণ ও যাচাই করার জন্য প্রতিটি দলকেই সুযোগ দেওয়া উচিত ছিল।” তৃণমূল কংগ্রেস নেত্রী শশী এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রং রুম পরিদর্শনে আসেন, সেখানে এখন নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =