খড়্গপুর আইআইটি থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়্গপুর : ফের পড়ুয়ার মৃত্যু হল আইআইটিতে। মঙ্গলবার খড়্গপুর আইআইটির মদনমোহন মালব্য হল থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম সোহম হালদার (২২)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র সোহমের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসতে। তিনি থাকতেন আইআইটির ওই হলেই।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের পণ্ডিত মদনমোহন মালব্য হলের ৩২৯ নম্বর রুমে থাকতেন সোহম। মঙ্গলবার সকাল থেকে তাঁর ঘরের দরজা না খোলায় নিরাপত্তারক্ষীরা খোঁজ করতে যান। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ গিয়ে দরজা ভেঙে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

খড়্গপুর আইআইটি-র বিসি রায় হাসপাতালে সোহমকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ১০ দিন আগে, গত ১৮ এপ্রিল তৃতীয় বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =