কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ বজায় রয়েছে। মঙ্গলবারও কলকাতার তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচেই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। মকর সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। পূর্বাভাস […]
Category Archives: কলকাতা
কলকাতা : ফের পথ দুর্ঘটনা কলকাতায়! তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই সরকারি বাস। বাসের পিছনের দিকের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আহতদের ভর্তি করানো হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। মঙ্গলবার সকালে বাসটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। তপসিয়া মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। চিৎকার […]
কলকাতা : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চম চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এবারও এসআইআর প্রক্রিয়া নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। ফের একবার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মমতা। সঙ্গে একগুচ্ছ সমস্যার কথা জানিয়েছেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে দু’টি গুরুত্বপূর্ণ […]
শিলিগুড়ি : কফিনে বন্দি হয়ে নিজের প্রিয় পাহাড়ে ফিরলেন ইন্ডিয়ান আইডল সিজন-৩ বিজয়ী তথা বিশিষ্ট গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের দেহ। সোমবার তাঁর মরদেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। উপস্থিত অনুরাগী ও সাধারণ মানুষের ভিড়ে বিমানবন্দরের পরিবেশ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ওঠে। গত রবিবার দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন […]
কলকাতা : কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। সোমবার তিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে তাঁর নাম চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাই […]
কলকাতা : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সমাজমাধ্যমে তিনি জানান, এসআইআরের আড়ালে বাংলায় যা ঘটছে, তা সাধারণ নাগরিকদের মর্যাদা, জীবিকা এবং সাংবিধানিক অধিকারের উপর এক উদ্বেগজনক আক্রমণ। ভোটার তালিকায় নাম তোলার জন্য তৈরি একটি প্রক্রিয়া ভয় দেখানোর এবং নাম বাদ দেওয়ার একটি হাতিয়ারে পরিণত হয়েছে। যান্ত্রিক ভাবে, […]
কলকাতা : আই প্যাকের অফিসে ইডির অভিযান ঘিরে বৃহস্পতিবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে বিধাননগর পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপির বিধাননগরের যুব মোর্চার নেতা-কর্মীরা। শনিবার বেলায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। গঙ্গার জল ছিটিয়ে পুলিশ প্রশাসনের প্রতীকী শুদ্ধিকরণ করেন যুব মোর্চার কর্মীরা। এর পরে তাঁরা পুলিশের কাছে স্মারকলিপি জমা দেন। তাঁদের অভিযোগ, […]
নয়াদিল্লি : কলকাতায় আইপ্যাক অফিসে ইডি-র অভিযানের বিরুদ্ধে সরব প্রবীণ আইনজীবী তথা বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আজ সকালে খবরের কাগজ পড়তে গিয়ে আমার ২০০৪ থেকে ২০১৪ সালের ইউপিএ শাসনকালের কথা মনে পড়ে গেল। আজকের কাগজে যে ধরনের খবর দেখছি, গত দশ বছরে আমরা এমন খবর কখনও দেখিনি। আমরা ইডি-কে […]
কলকাতা : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বনাম তৃণমূল মামলার শুনানি চলাকালীন এজলাসে বেনজির বিশৃঙ্খলা দেখা দিল। চেয়ার ছেড়ে উঠে গেলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ও সংস্থাটির সল্টলেকের অফিসে ইডির হানায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পরেই অর্থাৎ বৃহস্পতিবারই ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল, প্রার্থী তালিকা বিজেপি চুরি করছে বলে […]
নয়াদিল্লি : আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির হানার প্রতিবাদ এ বার পৌঁছল দিল্লিতে। শুক্রবার সকালে তৃণমূলের আট জন সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টা দেড়েক বিক্ষোভ চলার পরে পুলিশ তাঁদের জোর করে তোলার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল সাংসদদের […]









