Category Archives: কলকাতা

মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর সহকারী

  কলকাতা : ভোট-পরবর্তী বঙ্গে ফের ঝরল রক্ত। বুধবার রাতে মধ্যমগ্রামের রাজপথে ঝাঁঝরা হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিথর হলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী। রাত সাড়ে আটটা। দোহারিয়ার দিক থেকে ফিরছিলেন চন্দ্রনাথ। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বাইকে আসা দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত […]

নতুন সরকার গড়তে চূড়ান্ত তৎপরতা: শুক্রবার বিধায়ক দলের বৈঠক, পরদিন ব্রিগেডে শপথ নেবে বিজেপি

কলকাতা : রাজ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী ৯ মে, শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টির নতুন মন্ত্রিসভার জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেগা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিত থাকার কথা রয়েছে। দলের পক্ষ থেকে […]

ইডি-র দফতরে গরহাজির রথীন ও সুজিত, চিঠি দিলেন উভয়েই

কলকাতা : সমন পেয়েও ইডি-র দফতরে হাজিরা দিলেন না রথীন ও সুজিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিলেন উভয়েই। ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের সুজিত বসু এবং রথীন ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন। কিন্তু দু’জনেই আলাদা ভাবে জানালেন, তাঁরা ইডি দফতরে যেতে পারছেন না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে তলব করা হয়েছিল। বস্তুত, সুজিতকে […]

শান্তি বজায় রাখুন, গুজবে কান দেবেন না, আহ্বান নগরপাল অজয় নন্দ-র

কলকাতা : ভোট মিটতেই কলকাতার বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এই আবহে কলকাতার নগরপাল অজয় নন্দ বুধবার লালবাজারে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।” জেসিবি নিয়ে মিছিল করা যাবে না, এটাও জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। একই সঙ্গে তিনি জানান, যে সমস্ত […]

সরকার গঠনের বিজ্ঞপ্তি জারির পরেই প্রশাসনিক তৎপরতা, রাজ্যপালের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

কলকাতা : নতুন সরকার গঠনের বিজ্ঞপ্তি জারি হতেই লোকভবনে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বুধবার দুপুরে দ্বিতীয় দফায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে বৈঠকে যোগ দিতে আসেন মুখ্যসচিব দ্যুষ্মন্ত নারিয়ালা। উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দ্যুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিবের পদে স্থলাভিষিক্ত করা হয়েছিল। এদিন প্রথমার্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক শেষ […]

ভোট-পরবর্তী হিংসায় ক্ষুব্ধ জ্ঞানেশ, কঠোর পদক্ষেপের নির্দেশ

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসা ও অশান্তির খবর আসছে। এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। হিংসা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর […]

“পশ্চিমবঙ্গ এই নির্বোধের হাত থেকে মুক্তি পেয়ে ভালোই হয়েছে”, দাবি মার্কান্ডেয় কাটজুর

কলকাতা : “পশ্চিমবঙ্গের ২৮% মুসলিমকে ক্রমাগত তোষণ করে তিনি ৭১% হিন্দুকে বিরাগভাজন করেছিলেন, যাঁরা মূলত মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গ এই নির্বোধের হাত থেকে মুক্তি পেয়ে ভালোই হয়েছে।” মঙ্গলবার সামাজিক মাধ্যমে একথা লিখলেন আইনজ্ঞ এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কান্ডেয় কাটজু। কাটজু লিখেছেন, “মমতা ব্যানার্জী, হিটলারের মতোই, একজন জননেতা ছিলেন, যিনি চিৎকার-চেঁচামেচি করে ক্ষমতায় […]

পদত্যাগ করবেন না, জানালেন মমতা

কলকাতা : বিধানসভা নির্বাচনে পরাস্ত হলেও পদত্যাগ করবেন না বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? মমতার অভিযোগ, ২০০৪ সালেও এই জিনিস দেখিনি। ১৯৭২-এর সন্ত্রাসের কথা শুনেছি। চোখে দেখিনি। তবে এই সরকার সব কিছুকে ছাড়িয়ে […]

কালীঘাটে সস্ত্রীক পূজা দিলেন রাজ্যপাল, বাংলার সার্বিক উন্নতির জন্য করলেন প্রার্থনা

কলকাতা : বাংলার সার্বিক কল্যাণ ও বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি মঙ্গলবার তাঁর পত্নী শ্রীমতী লক্ষ্মী রবির সঙ্গে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পূজা দেন। ​ রাজভবন সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্যপাল দম্পতি মন্দিরে পৌঁছে নিয়ম মেনে দর্শন ও বিশেষ পূজার্চনা সম্পন্ন করেন। তাঁরা রাজ্যের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নতি, […]

সাখাওয়াতের সামনে উত্তেজনা, তৃণমূল-বিজেপি তর্কাতর্কি

কলকাতা : সাখাওয়াতের সামনে তৃণমূল কর্মীরা বসেছিলেন। ছিলেন সুব্রত বক্সীও। পুলিশ তাঁদের উঠে যেতে বলে। এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা আসতে শুরু করেন। পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান তাঁরা। চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এক বিজেপি সমর্থক বলেন, ‘‘তৃণমূল আমাদের উপর অনেক শোষণ করেছে। ২০২১, ২০২৪-এ আমরা […]