Category Archives: কলকাতা

জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে বড় সাফল্য, টিবিএম ‘দুর্গা’-র ব্রেকথ্রুতে নতুন মাইলফলক

কলকাতা : জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের নির্মাণকাজে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল মেট্রো রেল কলকাতা। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণের কাজে ব্যবহৃত টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ সফলভাবে নির্ধারিত পথ অতিক্রম করে ব্রেকথ্রু সম্পন্ন করেছে। এই উপলক্ষে বিশেষ ব্রেকথ্রু অনুষ্ঠানের আয়োজন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১০ জুলাই […]

বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন তিন সাংসদের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক যোগ দিলেন বিজেপি-তে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন তাঁরা। বৃহস্পতিবার সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ বিজেপি-তে যোগদানের পরেই শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, এই যোগদান ‘ব্যতিক্রমী’ ঘটনা। তিনি বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের জন্য […]

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার বৈঠক, ‘বিকশিত বাংলা’ নিয়ে আলোচনা

কলকাতা : আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারম্যান ড. সঞ্জীব গোয়েঙ্কা রাজ্য সচিবালয় নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এই বৈঠকে রাজ্যের শিল্পের বিকাশ, সার্বিক অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে দুই ব্যক্তিত্বের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়। ​এদিনের বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল—পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রাপথ এবং রাজ্যের শিল্প-পরিবেশকে আরও শক্তিশালী করা, নতুন […]

বিশেষ শর্তে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, নির্দেশ হাই কোর্টের

কলকাতা : অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনা মুখে পড়তে হ’ল বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। তবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর নির্দেশে বিচারপতি […]

স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম পরিদর্শন মুখ্যমন্ত্রীর

কলকাতা : বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে থেকে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে দালালরাজ মুক্ত করতে হবে। সরকারি হাসপাতালে মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন নজরদারির জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে তা চালু […]

নিউটাউনে দু’ হাজার বেডের হাসপাতাল করছে আদানি গোষ্ঠী, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নিউটাউনে আদানি গোষ্ঠী যে দু’ হাজার বেডের হাসপাতাল তৈরি করতে চলেছে, তার উদ্বোধনও শীঘ্রই হবে। মুখ্যমন্ত্রী বলেন, দু’ হাজার বেডের আন্তর্জাতিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, তার মধ্যে এক হাজার বেড শুধু গরিব মানুষের […]

ডব্লিউবিজেইই কাউন্সেলিংয়ে সব আসন পূরণ, খুশি প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই) কাউন্সেলিংয়ের প্রথম পর্বেই রাজ্যের সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আসন পূর্ণ হয়ে যাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে রাজ্যের জন্য একটি বড় কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবার এমনটা ঘটল, যা প্রমাণ করে যে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এখন উচ্চতর […]

সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি-র

কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি। বৃহস্পতিবার নগর দায়রা কোর্টে ইডির বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি নাম রয়েছে তাঁর ছেলে সমুদ্র বসুরও। চাকরি বিক্রি করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সুজিতকে গ্রেফতারের ৫৯ দিনের মাথায়, বৃহস্পতিবার ওই […]

ব্রহ্মচারিণী দীপা দেবীর মহাপ্রয়াণ

কলকাতা : দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের শ্রদ্ধেয়া সহ-সভানেত্রী এবং আদ্যাপীঠ বালিকা আশ্রমের সম্পাদিকা ব্রহ্মচারিণী দীপা দেবী (দীপালি দেবী) বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ​ তদানীন্তন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের বাঁশখালীর পালেগ্রাম গ্রামে এক পুণ্যময় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর এই প্রয়াণে আদ্যাপীঠ পরিবার এবং দেশ-বিদেশের অগণিত ভক্ত […]

নদিয়ায় ইডি-র হানা, ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি

নদিয়া : নদিয়ার কালীনারায়ণপুরে বৃহস্পতিবার সকালেই চিটফান্ড সংক্রান্ত তদন্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। চিটফান্ড ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালায় হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই ইডি-র দল হানা দেয় নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুরে শুভ্র কান্তি নাগের বাড়িতে। তার বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। মূলত […]