বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে

কলকাতা : বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে গভীর নিম্নচাপ। ক্রমে ক্রমে তা শক্তি বাড়িয়ে সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

রবিবার বিকেল ৪টের আলিপুর আবহাওয়া দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে জানা গিয়েছে, রবিবার সকালে বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়ে গিয়েছে গভীর নিম্নচাপ।

বুধবার ‘অতি তীব্র’ ঘূর্ণঝড় হয়ে তা আছড়ে পড়বে স্থলভাগে। ওই দিন সমুদ্রে দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অর্ণব’। তার প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দুই জেলাতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 2 =