Category Archives: কলকাতা

নামানো হল লেকটাউনের লিওনেল মেসির মূর্তি

কলকাতা : দীর্ঘ টানাপোড়েনের পর কাটল জট। অবশেষে সরানো হল লিওনেল মেসির মূর্তি। লেক টাউনে বসানো লিওনেল মেসির বিশাল মূর্তিটি হাওয়ায় দুলছে বলে সম্প্রতি খবর দিয়েছিলেন স্থানীয়েরা। যে কোনও সময়ে সেটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। তার পরেই দিনকয়েক আগে পিডব্লিউডির লোকেরা সেখানে গিয়ে সেটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সোমবার […]

পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ, মন্ত্রী হলেন তাপস, অর্জুন ও শঙ্কর-সহ ৩৫ জন

কলকাতা : সম্প্রসারিত হল শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা। সোমবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ জন বিজেপি বিধায়ক। রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। মোট ৩৫ জন শপথ নিলেন সোমবার। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১৩ জন, স্বাধীন […]

মহিলাদের জন্য চালু বিনামূল্যে বাস পরিষেবা, প্রয়োজন কিছু নথি

কলকাতা : পূর্ব ঘোষণা মতোই পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেল। সরকার গঠনের পর ১ জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। বাসে উঠলে তাঁদের শূন্য মূল্যের একটি টিকিট দেওয়া হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের […]

মমতার বাড়িতে তৃণমূল বিধায়কদের বৈঠক বাতিল

কলকাতা : রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ২০ জন। বাধ্য হয়েই রবিবারের বৈঠক বাতিল করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলের বিধায়ক কুণাল ঘোষ জানান, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর থেকে বিভিন্ন এলাকার বিধায়করা প্রতিবাদে নেমেছেন। তাঁদের অনেককে পুলিশ আটক […]

গল্ফ গ্রিনে যুগলের দেহ উদ্ধারের ঘটনায় ধৃত দুই

কলকাতা : একটি চারতলা বাড়ি থেকে উদ্ধার হল যুগলের দেহ। রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে গল্ফ গ্রিন থানা এলাকার অরবিন্দ নগরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম মেহলি সান্যাল। মহম্মদ দিলসাদ নামে এক যুবকের দেহও পাওয়া যায় পরে। রবিবার দেহ উদ্ধারের সময় ওই বাড়ি থেকে মত্ত অবস্থায় থাকা দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। […]

হিংসাত্মক রাজনীতি বরদাস্ত করা হবে না : অগ্নিমিত্রা পাল

কলকাতা : পশ্চিমবঙ্গে হিংসাত্মক রাজনীতি বরদাস্ত করা হবে না, স্পষ্টভাবে জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে তিনি বলেছেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নই সরকারের লক্ষ্য। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আজকাল আমরা যা দেখছি তা হল প্রকৃত জনরোষ—মানুষের রোষ। দীর্ঘ পনেরো বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অত্যাচার, […]

অভিষেককে হেনস্থার ঘটনায় পাকড়াও ৫ অভিযুক্ত

সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। চারজনকে শনিবার রাতে এবং একজনকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। হামলার সময়কার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ সোনারপুর থানায় করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর। কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত […]

সোনারপুরে তীব্র বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুতো-ডিম ছুড়ে ‘চোর-চোর’ স্লোগান বিক্ষোভকারীদের

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বড়সড় রাজনৈতিক কর্মসূচিতে বেরিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হতে হয়। বিক্ষোভকারীরা তাঁর গাড়ি আটকে কালো পতাকা দেখানোর পাশাপাশি […]

অভিষেককে ১ জুন তলব সিআইডি-র, সাংসদ বললেন “ভয় পাই না”

কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো সিআইডি। বিধানসভায় সই জালের অভিযোগের তদন্তে আগামী সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী সোমবার, ১ জুন দুপুর বারোটা নাগাদ অভিষেককে ভবানী ভবনে (পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর) ডেকে পাঠিয়েছে সিআইডি। শনিবার দুপুরে […]

ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার টিটাগড়ের কাউন্সিলর ইনাম খান

কলকাতা : উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করল ইনাম খানকে। খড়দহ থানার পুলিশ শুক্রবার গভীর রাতে টিটাগড়ে তাঁর নিজস্ব বাসস্থান থেকে তাঁকে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাম খানের বিরুদ্ধে হুমকি দেওয়া, তোলাবাজি এবং অন্যান্য বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ […]