বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে; উত্তরে চলবে বর্ষণ, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার কমবে বৃষ্টির পরিমাণ। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বৃষ্টি একটু বেশি হতে পারে, তারপর কমে যাবে বৃষ্টির পরিমাণ। শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও উত্তাল থাকতে পারে সমুদ্র, বইতে পারে দমকা হাওয়া। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ অন্যান্য জেলাগুলিতে আগামী ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, এরপর ১৬ তারিখ ফের বৃষ্টি বাড়তে পারে। মহানগরী কলকাতাতেও রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =