কলকাতা : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । বুধবার তদন্তের স্বার্থে সিবিআই-এর একটি বিশেষ দল উত্তর ২৪ পরগনার পানিহাটি শ্মশানে পৌঁছয়। ঘটনার দিন নির্যাতিতার দেহ তড়িঘড়ি এই শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন তাঁর বাবা-মা। সেই অভিযোগের সূত্র […]
Category Archives: কলকাতা
কলকাতা : গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। বুধবার কলকাতায় তাঁকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদা আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহার। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কলকাতার ফুলবাগান থানা এলাকার একটি […]
কলকাতা : নতুন সরকারের আমলে প্রথম মাও আত্মসমর্পণ। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের পুনর্বাসনের আশ্বাসে সমাজের মূলস্রোতে ফিরলেন প্রাক্তন মহিলা মাওবাদী পুষ্পা ওরফে শকুন্তলা। দীর্ঘদিন মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর বুধবার কলকাতায় নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।জানা গিয়েছে, ২০০১ সালে কালচারাল মাওবাদী সদস্য হিসেবে সংগঠনে যোগ দেন পুষ্পা। পরে ঝাড়খণ্ড-ওড়িশা […]
কলকাতা : রাজ্যে বর্ষা পা রাখলেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই পুরোপুরি মুক্তির সম্ভাবনা নেই। সকাল থেকেই চড়চড় করে বাড়ছে পারদ, আর বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দিনভর বজায় থাকছে গলদঘর্ম পরিস্থিতি। তবে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে সপ্তাহের শেষেই। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় […]
কলকাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের অন্যতম প্রধান নেতা মইদুল ইসলামকে একটি খুন মামলায় গ্রেফতার করেছে। মইদুল ইসলামকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মইদুল […]
কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ফুটপাতের দিকের অংশ মাপজোক করতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছন। মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যান পুরসভার কর্মীরা। ফিতে নিয়ে মাপজোক শুরু করেন তাঁরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কালীঘাটের পটুয়াপাড়ার ওই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না, […]
কলকাতা : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি নির্বাচনী পিটিশন দায়ের করেছেন। এই আবেদন জমা দেওয়ার জন্য তিনি নিজেই সশরীরে হাইকোর্টে হাজির হন এবং হাই কোর্টের আধিকারিকের সামনে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে মামলাটি নথিভুক্ত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, […]
কলকাতা : রবিবারের পর মঙ্গলবার ফের ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁকে ডাকা হয়েছিল বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে। এ বার ডাকা হল উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের তদন্তে। সিআইডির দেওয়া সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে রওনা দেন অভিষেক। দুপুর […]
কলকাতা : রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, যা কিছু হচ্ছে, তা জনস্বার্থেই হচ্ছে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি একাধিক প্রশ্নের উত্তর দেন। আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দিবস কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এর […]
কলকাতা : সন্দেশখালির বহু চর্চিত জমি দখল মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালত সোমবার প্রধান অভিযুক্ত শাহজাহান শেখ এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে। মামলার শুনানির সময় আদালতে এই চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার এই মামলায় আগামী ৭ জুলাই থেকে সাক্ষীদের বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। ইডির দাবি, শাহজাহান শেখ এবং […]










