বিমানবন্দরের কাছে মসজিদে ধর্মাচরণের মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট

কলকাতা : কলকাতা বিমানবন্দরের কাছে মসজিদে নমাজ পড়ার ব্যবস্থা গত ১১ জুলাই থেকে বন্ধ রয়েছে। নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকার কথা জানিয়ে নমাজ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মসজিদে ধর্মাচরণের অনুমতি পেতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলায় সওয়াল-জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে আইনজীবী কিশোর দত্ত উল্লেখ করেন, যে মসজিদে ৪০-৫০ বছর ধরে প্রার্থনা হয়, সেখানে নমাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ, ওই জমি এখনও অধিগ্রহণ হয়নি।

বিমানবন্দরের তরফে আইনজীবী গোপাল মুখোপাধ্যায় জানান, ওই মসজিদে শুধুমাত্র প্রার্থনা নয়, হয় বৈঠকও। রানওয়েতেও লোক ঢুকে পড়ে বলে অভিযোগ জানিয়ে তিনি নিরাপত্তার সমস্যার কথা উল্লেখ করেন। কেন্দ্রের তরফেও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সমস্যার কথা বলা হয় হাইকোর্টে।

এরপরই বিচারপতি রাও ইজরায়েলের বিমান হাইজ্যাক হওয়ার ঘটনার কথা উল্লেখ করেন বিচারপতি। তিনি বলেন, “এখন এই নিরাপত্তার ফাঁক গোটা বিশ্বে। কাল দুবাইয়ের ফ্লাইটের ঘটনা দেখুন।”

আপাতত এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি। আগামী ৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + six =