কলকাতার ১৬টি বরো, রাজ্যের সমস্ত ব্লকে ‘সেবা সেতু অভিযান’এর প্রস্তুতি

কলকাতা : শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো তথা রাজ্যের সমস্ত ব্লকে শুরু হচ্ছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’। বৃহস্পতিবার চলে শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব।

এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জানা গিয়েছে। ফলে কেন্দ্রের একাধিক প্রকল্পে নতুন করে সাধারণ মানুষ আবেদনের সুযোগ পাবেন।

কলকাতা পুর এলাকার দু’টি ওয়ার্ড মিলিয়ে একটি করে শিবির করা হবে। সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। ফলে সরকারি প্রকল্পের সুবিধা পেতে ইচ্ছুক সাধারণ মানুষকে এই শিবির থেকেই আবেদন করার সুযোগ দেওয়া হবে। মোট ২০টি জনকল্যাণমূলক প্রকল্পকে এই শিবিরের আওতায় রাখা হয়েছে। ফলে এতদিন কোনও প্রকল্পে আবেদন করা হয়ে না থাকলে সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিরা নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।

পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন। তার আগেই শুক্রবার শুরু হচ্ছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 14 =